1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রূপসায় সরকারি পিচের রাস্তা খনন করে অবৈধ ভাবে ইমারত তৈরি অভিযোগ দিঘলিয়ায় নির্দিষ্ট সময় অফিস করছেন না পোস্ট অফিস কর্মকর্তা মোরেলগঞ্জে মে দিবসে শ্রমিক দলের র‌্যালী ও আলোচনা সভা পাইকগাছায় জমি বিক্রির নামে বায়না পত্রের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ কয়রায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে খাস জমিতে ভবন নির্মাণ ফুলতলায় গৃহবধুর শ্লীলতাহানি প্রতিবেশি যুবক গ্রেফতার খালিশপুর রোটারী স্কুল হবে খুলনার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ : হুইপ রকিবুল ইসলাম বকুল খালিশপুর ইমারত নির্মাণ ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মহান মে দিবস সফল করতে খালিশপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‍্যালি

তালার নিখোঁজ স্কুল ছাত্র অয়ন ভোমরায় উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি : তালা উপজেলার ঘোষনগর গ্রামের অষ্টম শ্রেণির স্কুল ছাত্র অয়ন আইচ (১৩) কে পাচারকারীরা অজ্ঞান করে অপহরণ করে নিয়ে যায়। মঙ্গলবার রাতে ভোমরা বন্দর থেকে একটি ট্রাক চালকের সহয়তায় পরিবার ফিরে পেয়েছেন তাদের সন্তানকে। অয়নের নিখোঁজ হওয়া থেকে সীমান্তে পৌঁছানো পর্যন্ত পুরো ঘটনা ঘিরে রয়েছে নানা রহস্য। অয়ন আইচ তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ঘোষনগর গ্রামের সুপ্রভাত আইচ ও মা চন্দ্রা আইচের একমাত্র ছেলে। সে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অয়নের পিতা সুপ্রভাত আইচ জানান, গত মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে তার পুত্র বাইসাইকেল নিয়ে বাড়ি পাশে ঘুরতে যায়। সময়মত বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুজির এক পর্যায়ে তার বাই সাইকেলটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেলেও তাকে খুজে পাওয়া যাচ্ছিল না। উদ্বিগ্ন পরিবারসহ স্থানীয়রা আশপাশে খোঁজাখুঁজি করেও তাকে না পাওয়ায় তালা থানায় একটি সাধারণ ডায়রি করে। যার নং-৮৪৬, তারিখ-১৮-১১-২০২৫। অয়ন আইচের পিতা আরও জানান, তার পুত্রকে উদ্ধার করার পর জানতে পারেন তার পুত্র অয়ন বাইসাইকেল নিয়ে রাস্তায় আসার পর একজন মাক্স পরা অচেনা ব্যক্তি তার গা ঘেষে চলে যায়। এরপর আর সে কিছু বলতে পারে না। পরে রাত সাড়ে আটটার দিকে তার পুত্র অয়নকে ভোমরা সীমান্তের ৪ নম্বর গেট এলাকায় এক ট্রাকচালকের ফোন দিয়ে তার বাবার সঙ্গে যোগাযোগ করে। এ সময় তার পিতা ট্রাক চালকের হেফাজাতে রাখার জন্য বলে। এরপর পরিবারের সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। স্থানীয়দের ধারণা, অয়নকে অচেতন করে সীমান্তে নিয়ে পাচারের চেষ্টা করা হয়েছিল।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনউদ্দিন জানান, তালা থানায় অয়ন আইচের পিতা সুপ্রভাত আইচ গত ১৮ নভেম্বর বিকালে ৮৪৬ নং একটি নিখোঁজ সাধারণ ডায়েরি করেন এবং ১৯ নভেম্বর তিনি পুত্রকে পাওয়া গেছে মর্মে ৮৭৯ নং জিডি মূলে নিখোঁজ জিডিটি প্রত্যাহার করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।