1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
রূপসায় সরকারি পিচের রাস্তা খনন করে অবৈধ ভাবে ইমারত তৈরি অভিযোগ দিঘলিয়ায় নির্দিষ্ট সময় অফিস করছেন না পোস্ট অফিস কর্মকর্তা মোরেলগঞ্জে মে দিবসে শ্রমিক দলের র‌্যালী ও আলোচনা সভা পাইকগাছায় জমি বিক্রির নামে বায়না পত্রের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ কয়রায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে খাস জমিতে ভবন নির্মাণ ফুলতলায় গৃহবধুর শ্লীলতাহানি প্রতিবেশি যুবক গ্রেফতার খালিশপুর রোটারী স্কুল হবে খুলনার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ : হুইপ রকিবুল ইসলাম বকুল খালিশপুর ইমারত নির্মাণ ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মহান মে দিবস সফল করতে খালিশপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‍্যালি

যশোরে চার লাখের বেশি জাল নোটসহ গ্রেফতার ১

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি  : যশোরের মনিহার এলাকা থেকে চার লাখ ২৯ হাজার ৬০০ টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-৬, সিপিসি-৩। এ ঘটনায় ইব্রাহিম গাজি (১৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে র‍্যাব যশোর ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মনিহার সিনেমা হলসংলগ্ন একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি নকল পত্রমূদ্রা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে বিকেল ৪টার কিছুক্ষণ পর র‍্যাব সেখানে অভিযান চালিয়ে ইব্রাহিম গাজিকে গ্রেফতার করে। তার কাছ থেকে ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
র‍্যাব জানায়, জিজ্ঞাসাবাদে ইব্রাহিম স্বীকার করেন যে সাতক্ষীরার পাটকেলঘাটার গণেশপুরে তার বাড়িতে জাল টাকা তৈরির সরঞ্জামসহ আরও জাল নোট রাখা আছে। তার স্বীকারোক্তি অনুযায়ী সেদিন রাত সাড়ে সাতটার দিকে র‍্যাব সদস্যরা সেখানে তল্লাশি চালান। এসময় কম্পিউটার, মনিটর, কালার প্রিন্টারসহ জাল টাকা তৈরির সরঞ্জাম এবং তিন লাখ ৩৯ হাজার ৬০০ টাকার জাল নোট উদ্ধার করেন।
মোট চার লাখ ২৯ হাজার ৬০০ টাকার জাল নোট উদ্ধার হওয়ার পর ইব্রাহিম গাজিকে জব্দ করা আলামতসহ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।