1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপসায় সরকারি পিচের রাস্তা খনন করে অবৈধ ভাবে ইমারত তৈরি অভিযোগ দিঘলিয়ায় নির্দিষ্ট সময় অফিস করছেন না পোস্ট অফিস কর্মকর্তা মোরেলগঞ্জে মে দিবসে শ্রমিক দলের র‌্যালী ও আলোচনা সভা পাইকগাছায় জমি বিক্রির নামে বায়না পত্রের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ কয়রায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে খাস জমিতে ভবন নির্মাণ ফুলতলায় গৃহবধুর শ্লীলতাহানি প্রতিবেশি যুবক গ্রেফতার খালিশপুর রোটারী স্কুল হবে খুলনার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ : হুইপ রকিবুল ইসলাম বকুল খালিশপুর ইমারত নির্মাণ ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মহান মে দিবস সফল করতে খালিশপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‍্যালি

ভেড়ামারায় কৃষককে গুলি করে হত্যা, আহত ১

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুনপাড়া এলাকার কৃষক রেফাজুল ইসলাম (৫২) নামের এক কৃষককে প্রকাশে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ লালন মণ্ডল (৪৬) নামের আরও একজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ লালন মণ্ডল কে ভেড়ামারা হাসপাতালে ভর্তি করলে তার অবস্থা আশংতা জনক হলে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে নেয়া হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গুলিতে নিহত রেফাজুল ইসলাম উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুনপাড়া এলাকার মৃত জামাত মণ্ডলের ছেলে। গুলিবিদ্ধ হয়ে আহত লালন মণ্ডল একই এলাকার কালু মাঝির ছেলে। ভেড়ামারা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুনপাড়া এলাকার কৃষক রেফাজুল ইসলাম ও লালন মণ্ডল দোকানে কেনাকাটা করছিলেন। এ সময় কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত হঠাৎ খুব কাছ থেকে তাদের উদ্দেশ্যে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই রেফাজুল ইসলাম নিহত হন। গুলিবিদ্ধ হন লালন মন্ডল। ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ তালুকদার বলেন, ভেড়ামারার রায়টা ঘাট এলাকায় রেফাজুল ইসলাম নামে একব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আহত হয়েছেন লালন মণ্ডল নামে আরও একজনকে। তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে নেয়া হয়েছে। তবে কারা এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। দোষীদের চিহ্নিতে অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।