1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

নির্মাতা শেখ নজরুল ইসলাম মারা গেছেন

  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন ‘চাঁদের আলো’ খ্যাত নির্মাতা শেখ নজরুল ইসলাম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমণ্ডি ইবনে সিনা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকাল তার বয়স হয়েছিল ৯০ বছর। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা গাজী মাহবুব ও অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।
শনিবার এক পোস্টে অভিনেত্রী মুক্তি নির্মাতা শেখ নজরুলের মৃত্যুর খবর জানিয়ে লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, চলে গেলেন আমার ‘চাঁদের আলো’ সিনেমার জনপ্রিয় পরিচালক শেখ নজরুল ইসলাম মামা।’
এর আগে গত ১৬ নভেম্বর এক ফেসবুক পোস্টের মাধ্যমে ‘চাঁদের আলো’ সিনেমার নায়িকা মুক্তি নির্মাতা শেখ নজরুলের অসুস্থতার কথা জানিয়েছিলেন। এদিন তিনি মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হলে তড়িঘড়ি করে ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।
১৯৩৫ সালের ৭ নভেম্বর নাটোরের কালিগঞ্জ থানার পিপরুল গ্রামে জন্মগ্রহণ করেন নজরুল ইসলাম। সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে নাম লেখান শেখ নজরুল ইসলাম। নির্মাতা জহির রায়হান ও খান আতাউর রহমানের সঙ্গে কাজ করেছেন তিনি। তার পরিচালিত প্রথম সিনেমা ‘চাবুক’ মুক্তি পায় ১৯৭৪ সালে।
শেখ নজরুল ইসলাম নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘নদের চাঁদ’, ‘এতিম’, ‘নাগিন’, ‘মাসুম’, ‘ঈদ মোবারক’, ‘আশা’, ‘পরিবর্তন’, ‘নতুন পৃথিবী’, ‘দিদার’, ‘সালমা’, ‘বউ শাশুড়ি’, ‘কসম’, ‘বিধাতা’, ‘স্ত্রীর পাওনা’, ‘চাঁদের আলো’, ‘চাঁদের হাসি’, ‘চক্রান্ত’, ‘সিংহ পুরুষ’, ‘সব খতম’ প্রভৃতি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।