1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপসায় সরকারি পিচের রাস্তা খনন করে অবৈধ ভাবে ইমারত তৈরি অভিযোগ দিঘলিয়ায় নির্দিষ্ট সময় অফিস করছেন না পোস্ট অফিস কর্মকর্তা মোরেলগঞ্জে মে দিবসে শ্রমিক দলের র‌্যালী ও আলোচনা সভা পাইকগাছায় জমি বিক্রির নামে বায়না পত্রের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ কয়রায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে খাস জমিতে ভবন নির্মাণ ফুলতলায় গৃহবধুর শ্লীলতাহানি প্রতিবেশি যুবক গ্রেফতার খালিশপুর রোটারী স্কুল হবে খুলনার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ : হুইপ রকিবুল ইসলাম বকুল খালিশপুর ইমারত নির্মাণ ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মহান মে দিবস সফল করতে খালিশপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‍্যালি

ফকিরহাটে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে পাঁচ দেশের স্বনামধন্য ক্বারী ও কুরআনে হাফেজদের নিয়ে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮টায় কাজি আজহার আলি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ফকিরহাট ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মত আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে যোগ দেওয়া শায়েখ ও ক্বারীগণ হলেন মিশরের ড. উসামা আল হাওয়ারী, ইরানের সায়েক ক্বারী সাইয়েদ জাসেম মুসাওঈ, পাকিস্তানের উবায়দুর রহমান আযমী, সৌদি আরবের সাইয়েদ জাফর ফারুক ও বাংলাদেশের মুস্তাকিম বিল্লাহ, মুফতি সিদ্দিকুর রহমান ও আব্দুর রহমান। ফকিরহাট ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মোফাজ্জেল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্ভোধন করেন আন্তর্জাতিক ক্বেরাত সংস্থা বাংলাদেশ শাখার মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, সম্মানিত অতিথি ছিলেন খানজাহান আলী ট্রাস্টের চেয়ারম্যান মাও. রেজাউল করিম ও ভার্সুয়ালী যুক্ত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রইাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামীম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহ নেওয়াজ মেহেদী ও আব্দুর রাজ্জাক মীর। দিনব্যাপি অনুষ্ঠানের প্রথম অধিবেশনে বিভিন্ন ড্রতিষ্ঠানের বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে কুরআন তিলায়াত প্রতিযোগিতা, দ্বিতীয় অধিবেশনে পুরস্কার বিতরণ ও তৃতীয় অধিবেশনে রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে তেলায়াত ও ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।