1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপসায় সরকারি পিচের রাস্তা খনন করে অবৈধ ভাবে ইমারত তৈরি অভিযোগ দিঘলিয়ায় নির্দিষ্ট সময় অফিস করছেন না পোস্ট অফিস কর্মকর্তা মোরেলগঞ্জে মে দিবসে শ্রমিক দলের র‌্যালী ও আলোচনা সভা পাইকগাছায় জমি বিক্রির নামে বায়না পত্রের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ কয়রায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে খাস জমিতে ভবন নির্মাণ ফুলতলায় গৃহবধুর শ্লীলতাহানি প্রতিবেশি যুবক গ্রেফতার খালিশপুর রোটারী স্কুল হবে খুলনার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ : হুইপ রকিবুল ইসলাম বকুল খালিশপুর ইমারত নির্মাণ ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মহান মে দিবস সফল করতে খালিশপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‍্যালি

বটিয়াঘাটায় পলিথিন–প্লাস্টিক প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদ হলরুমে রবিবার সকাল ১০টায় রূপান্তরের আয়োজনে পলিথিন ও প্লাস্টিক ব্যবহারে নিরুৎসাহিত করতে স্থানীয় মোদি ও সবজি ব্যবসায়ীদের অংশগ্রহণে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন উদয় শংকর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোগলবুনিয়া হাটবাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিন্দ্য শংকর, রূপান্তরের প্রজেক্ট অফিসার শাকি রিজওয়ানা এবং স্থানীয় গণমাধ্যমকর্মী তরিকুল ইসলাম। এছাড়া সুন্দরবন ইয়ুথ গ্রুপের সদস্য আলাউদ্দিন, তাসনিম, রাজিয়া, অনন্যা, ছন্দা, শাহাবুদ্দিন, রিমন, সোহাগসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা পরিবেশ দূষণে পলিথিন ও প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে দোকানিদের সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান। শেষে ৩৩ জন মুদি ও সবজি ব্যবসায়ীর মাঝে ৫০টি করে পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ করা হয়। প্রধান অতিথি বলেন, “সামাজিক ও পারিবারিক পর্যায়ে সবাই মিলে পলিথিন বর্জন করতে পারলে পরিবেশকে প্লাস্টিকমুক্ত রাখা সম্ভব; তা না হলে পরিবেশের ভারসাম্য আরও হুমকির মুখে পড়বে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।