1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপসায় সরকারি পিচের রাস্তা খনন করে অবৈধ ভাবে ইমারত তৈরি অভিযোগ দিঘলিয়ায় নির্দিষ্ট সময় অফিস করছেন না পোস্ট অফিস কর্মকর্তা মোরেলগঞ্জে মে দিবসে শ্রমিক দলের র‌্যালী ও আলোচনা সভা পাইকগাছায় জমি বিক্রির নামে বায়না পত্রের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ কয়রায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে খাস জমিতে ভবন নির্মাণ ফুলতলায় গৃহবধুর শ্লীলতাহানি প্রতিবেশি যুবক গ্রেফতার খালিশপুর রোটারী স্কুল হবে খুলনার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ : হুইপ রকিবুল ইসলাম বকুল খালিশপুর ইমারত নির্মাণ ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মহান মে দিবস সফল করতে খালিশপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‍্যালি

কয়রায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলা পরিষদ হলরুমে সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে “বাংলাদেশের খুলনা ও সাতক্ষীরা জেলায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপ্রবণ এলাকায় অভিযোজন-স্থানান্তরিত জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা জোরদার” বিষয়ক মিডিয়া অডভোকেসি সভা। অনুষ্ঠানের আয়োজন করে কারিতাস খুলনা অঞ্চল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল বাকী’র সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমির মাওঃ মিজানুর রহমান,জেলা বিএনপি’র সদস্য সাবেক ছাত্রদল নেতা এম এ হাসান, কয়রা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ হারুন অর রশিদ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল ইসলাম,সাবেক সভাপতি মোস্তফা শফিকুল,উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। সভায় অংশ নেন ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

অনুষ্ঠানে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় মানুষের জীবন-জীবিকা ঝুঁকির মুখে পড়ছে। বিশেষ করে খরা, লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও বন্যার প্রভাবে দরিদ্র জনগোষ্ঠীর দুরবস্থা বেড়েই চলেছে। এ পরিস্থিতি উত্তরণে সামাজিক সুরক্ষা ব্যবস্থার আওতা বাড়ানো অত্যন্ত জরুরি।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন। তিনি বলেন, জলবায়ুজনিত দুর্যোগে মানুষের আয়-জীবিকার ক্ষয়ক্ষতি বাড়ছে, ফলে ঝুঁকিপ্রবণ জনগোষ্ঠীর জন্য তথ্যভিত্তিক পরিকল্পনা, শিল্পপ্রতিষ্ঠানে নির্গমন নিয়ন্ত্রণ এবং পরিবেশ-বান্ধব নীতিমালা বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনায় বক্তারা খাদ্য ও পানি নিরাপত্তা, বিদ্যুৎ-সুবিধা, পলিথিন দূষণ নিয়ন্ত্রণ, ঘরবাড়ি নির্মাণে সহায়তা এবং টেকসই জীবিকা গড়ে তুলতে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর জোর দেন। পাশাপাশি জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকায় সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ ও দুর্যোগ-প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধিতে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।