1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার : প্রধান তথ্য অফিসার খুলনা মফস্বল প্রেসক্লাবে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত পাইকগাছায় জেলে কার্ডের চাল বিতরণে কার্ড প্রতি ১’শ টাকা করে আদায়ের অভিযোগ হরমুজের থেকেও বড় বাধা অন্তর্বর্তী সরকারের মার্কিন চুক্তি: দেবপ্রিয় ইরানের বন্দরে অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়া হবে খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’ বিএনপি সমর্থকদের কাছে রাশেদ প্রধানের দুঃখপ্রকাশ বদলে গেল ইতিহাস: লোকসভায় ভোটে হারলেন মোদি এনসিপিতে যোগ দেয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা

মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : না ফেরার দেশে চলে গেছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। আজ সোমবার (২৪ নভেম্বর) দুপুরে মুম্বাইয়ের নিজ বাসাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি, এমনটাই দাবি করেছে ভারতের জনপ্রিয় ম্যাগাজিন ফিল্মফেয়ারসহ একাধিক গণমাধ্যম।
তারা বলছে, বলিউডের হি-ম্যান খ্যাত অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। ৮৯ বছর বয়সে তিনি আজ সোমবার (২৪ নভেম্বর) মৃত্যুবরণ করছেন।
তার মৃত্যুর মধ্য দিয়ে ভারতের সিনেমার ছয় দশকের একটি সোনালি অধ্যায়ের পরিসমাপ্তি হলো।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত অক্টোবরের শেষের দিকে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে মাত্র ১২ দিন আগেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না; সোমবার সকালে নিজ বাড়িতেই পরপারে পাড়ি জমালেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে জানা গেছে, অভিনেতার বাড়িতে ইতিমধ্যে এম্বুলেন্স প্রবেশ করতে দেখা গেছে। বাড়ি থেকে ৫০ মিটার দূরত্বে ব্যারিক্যাড দিয়ে রাখা হয়েছে এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে। ইতিমধ্যে স্পটে অভিনেতার মেয়ে এশা দেওলকে দেখা গেছে। এছাড়াও অনেক তারকার গাড়ি বাড়ির ভিতরে প্রবেশ করতে দেখা গেছে।
সবচেয়ে বড় রহস্য তৈরি হয়েছে মুম্বাইয়ের ভিলে পার্লে শ্মশান ঘিরে। ভারতীয় একাধিক গণমাধ্যমের দাবি, সেখানে হেমা মালিনী, সানি দেওল, ববি দেওলসহ পুরো পরিবারকে দেখা গেছে। এমনকি অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনও সেখানে উপস্থিত হয়েছেন বলে খবর। পরিবারের সবাই শ্মশানে, অথচ মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা নেই; এ নিয়ে এক পর্যায়ে তৈরি হয় ধোঁয়াশা।
এদিকে চলতি মাসের শুরুর দিকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র। সেসময় তাকে ঘিরে মুহূর্তেই ছড়িয়ে পড়ে গুজব। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিনেতার পরিবার।
এরপর সুস্থ হয়ে বাড়িতে ফিরেন অভিনেতা। আগামী ৮ ডিসেম্বর অভিনেতার ৯০তম জন্মদিন। আর তাই বিশেষ এই দিনকে ঘিরে গ্র্যান্ড সেলিব্রেশনের পরিকল্পনা চলছে বলেও জানা গিয়েছিল। ইতিমধ্যে তার স্ত্রী হেমা মালিনী সে প্রস্তুতিও নাকি শুরু করে দিয়েছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।