1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

পাহাড় সমান সম্পত্তি রেখে গেলেন ধর্মেন্দ্র, কানাকড়িও পাবেন না হেমা!

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৪৬০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন ধর্মেন্দ্র দেওল। ১৯৬০ সালে মুক্তি প্রাপ্ত সিনেমার জন্য পারিশ্রমিক পেয়েছিলেন ৫১ টাকা। বলিউডে অভিষেক মোটেও সুখকর ছিল না। ব্যবসা সফল সিনেমার দেখে পেতে অপেক্ষা করতে দীর্ঘ ছয়টি বছর।
১৯৬৬ সালের সিনেমা ‘ফুল অর পাত্থর’ মুক্তির পর তাকে নিয়ে সোরগোল পড়ে গিয়েছিল। এ ছবিতে অভিনয় করে ‘হি-ম্যান’ উপাধি পান। ছয় দশকের বেশি সময় ধরে বলিউডে একক রাজত্ব করেছেন তিনি। অভিনেতার মৃত্যুর পর এখন আলোচনায় তার সম্পত্তির পরিমান। এই প্রতিবেদন জানব সন্তানদের জন্য কত সম্পত্তি রেখে গেছেন ধর্মেন্দ্র।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একাধিক সূত্রের দাবি সদ্য প্রয়াত অভিনেতার স্থাবর-অস্থাবর মিলিয়ে সম্পত্তির পরিমাণ ৫০০ কোটি। আয়ের উৎস শুধু অভিনয় নয়। বেশকিছু ব্যবসা সফল সিনেমা প্রযোজনা করেছেন তিনি। এছাড়াও বিজ্ঞাপন, রেস্তরাঁর ব্যবসা একাধিক আয়ের উৎস রয়েছে।
মুম্বাইয়ের লোনাভলা অঞ্চলে ১০০ একর জমির ওপর একটি বিলাসবহুল ফার্মহাউস রয়েছে। যেখানে আরাম আয়েশের জন্য সুইমিং পুল, থেরাপি সেন্টার এবং দৃষ্টিনন্দন বিশাল বাগান রয়েছে। বর্তমানে এই ফার্মহাউসের আনুমানিক বাজার মূল্য ১২০ কোটি টাকা।
পাশাপাশি মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে বাড়ি-জমি মিলিয়ে ১৭ কোটি টাকার সম্পত্তির রয়েছে ধর্মেন্দ্র নামে। এছাড়াও কৃষি জমি এবং পরিত্যাক্ত জমি মিলিয়ে ১.৪ কোটি টাকা সমমূল্যের মালিক তিনি।
জমি-বাংলো, রেস্তরাঁর পাশাপাশি ধর্মেন্দ্রর সংগ্রহে রয়েছে মার্সিডিজ-বেঞ্জ এস-ক্লাস, মার্সিডিজ বেঞ্জ SL500 এবং ল্যান্ড রোভার রেঞ্জ রোভারের মতো বিলাসবহুল গাড়ি।
বলিউড সূত্রের খবর, কোটি কোটি টাকার সম্পত্তির কানাকড়িও পাবেন না ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী! কারণ হিসেবে ওয়াকিবহাল মহলের একাংশের মত, প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে ডিভোর্স না দিয়ে হেমার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ধর্মেন্দ্র। তাঁদের বিয়ে হিন্দু রীতি অনুযায়ী বৈধ নয়। তবে উত্তরাধিকার সূত্রে দ্বিতীয় পক্ষের দুই কন্যা এষা-অহনা বাবার সম্পত্তির ভাগ পাবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।