1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপসায় সরকারি পিচের রাস্তা খনন করে অবৈধ ভাবে ইমারত তৈরি অভিযোগ দিঘলিয়ায় নির্দিষ্ট সময় অফিস করছেন না পোস্ট অফিস কর্মকর্তা মোরেলগঞ্জে মে দিবসে শ্রমিক দলের র‌্যালী ও আলোচনা সভা পাইকগাছায় জমি বিক্রির নামে বায়না পত্রের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ কয়রায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে খাস জমিতে ভবন নির্মাণ ফুলতলায় গৃহবধুর শ্লীলতাহানি প্রতিবেশি যুবক গ্রেফতার খালিশপুর রোটারী স্কুল হবে খুলনার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ : হুইপ রকিবুল ইসলাম বকুল খালিশপুর ইমারত নির্মাণ ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মহান মে দিবস সফল করতে খালিশপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‍্যালি

দিঘলিয়ায় একাধিক মামলার আসামী জামির শেখ আটক

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

দিঘলিয়া প্রতিনিধি : দিঘলিয়ায় মাদকসহ একাধিক মামলার আসামী জামির শেখকে আটক করেছে দিঘলিয়া থানা পুলিশ। দিঘলিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, দিঘলিয়া সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দেয়াড়া কলোনী এলাকার বাসিন্দা মৃত জাফর শেখের পুত্র জামির শেখকে খুলনার ছোট বয়রা এলাকা থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে দিঘলিয়া থানাসহ বিভিন্ন থানায় হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে। জামির শেখের বিরুদ্ধে জি আর ২৩৩/১৭, ১৯৪/২৪/ ৬৬/২৫/ ৩১/১৮ সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
দিঘলিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এবং ওসি তদন্ত প্রবীরের দিক নির্দেশনায় এস আই জাহিদ হোসেন, এস আই ফিরোজ আলম, এএসআই রুবেল, এএসআই সাদিক, এএসআই তুহিন, কং-ইমদাদ হোসেনসহ দিঘলিয়া থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে যশোরে যান। যশোর থেকে তাকে ফলো করতে থাকেন। এবং গতকাল সন্ধ্যা ৬ টার দিকে তাকে খুলনা শহরের ছোট বয়রা এলাকা থেকে পুলিশ তাকে আটক করতে সক্ষম হন। দিঘলিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, আটকৃত জামির শেখের বিরুদ্ধে হত্যা মাদকসহ একাধিক মামলা রয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর থেকে নজরদারীতে রেখে তাকে খুলনা শহরের ছোট বয়রা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে তাকে দিঘলিয়া থানায় আনা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।