1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপসায় সরকারি পিচের রাস্তা খনন করে অবৈধ ভাবে ইমারত তৈরি অভিযোগ দিঘলিয়ায় নির্দিষ্ট সময় অফিস করছেন না পোস্ট অফিস কর্মকর্তা মোরেলগঞ্জে মে দিবসে শ্রমিক দলের র‌্যালী ও আলোচনা সভা পাইকগাছায় জমি বিক্রির নামে বায়না পত্রের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ কয়রায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে খাস জমিতে ভবন নির্মাণ ফুলতলায় গৃহবধুর শ্লীলতাহানি প্রতিবেশি যুবক গ্রেফতার খালিশপুর রোটারী স্কুল হবে খুলনার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ : হুইপ রকিবুল ইসলাম বকুল খালিশপুর ইমারত নির্মাণ ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মহান মে দিবস সফল করতে খালিশপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‍্যালি

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে অ্যাডভোকেসি সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও ক্ষয়ক্ষতি হ্রাসে করণীয় শীর্ষক অ্যাডভোকেসি মিটিং ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে সমতা ফোরাম ও সিএসও হাব সাতক্ষীরার আয়োজনে তালা উপজেলার ভূমিজ ফাউন্ডেশন কার্যালয়ে এ মিটিং অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথির কাছে স্মারকলিপি প্রদান করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার।
সভাপতিত্ব করেন সমতা ফোরামের সভাপতি মো. আনিসুর রহমান। ভূমিজ ফাউন্ডেশন ও অ্যাকশনএইডের সহযোগিতায় বাস্তবায়িত সুশীল প্রকল্প বিষয়ে বক্তব্য রাখেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সমতা ফোরামের সেক্রেটারি শফিকুল ইসলাম এবং সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী দে অঞ্জন কুমার।
এ সময় সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে মানুষের জীবনযাত্রা ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় এখনই উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম আরও বড় ঝুঁকিতে পড়বে। তাই সবাইকে সচেতন হয়ে গাছ লাগানো, প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং পরিবেশবান্ধব জীবনযাপনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান বক্তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।