1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

দশমিনায় কৃষক-কৃষানীর প্রশিক্ষন অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় কৃষকদেরকে নিয়ে উপজেলাকে কৃষি বান্ধব হিসাবে গড়ে তোলার লক্ষ্যে কৃষক ও কৃষানীদের দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে কৃষক প্রশিক্ষন কেন্দ্রে ৭টি ইউনিয়নের ৬০জন কৃষক এই প্রশিক্ষনে অংশ গ্রহন করেন। ২০২৫-২০২৬ অর্থ বছরে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারন প্রকল্পের(১ম সংশোধিত) আওতায় দক্ষতা বৃদ্ধি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক(উদ্যান) নাজনিন আক্তার। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মো. হাছিন রাইয়ান,উপসহকারী কৃষি কর্মকর্তা মো. দুলাল সিকদার.মো.রবি ফয়সাল প্রমুখ। দিনব্যাপী প্রশিক্ষনে চর এলাকার কৃষক-কৃষানীদেরকে আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে উন্নত ও মান সম্পন্ন ফসল উৎপাদনের বিষয়ে প্রশিক্ষন দেয়া হয়। প্রশিক্ষনে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ প্রশিক্ষনরত কৃষক-কিষানীদেরকে বিষমুক্ত ফসল উৎপাদন করার জন্য পরামর্শ প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।