1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

খালিশপুরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৩১২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : মহানগরীর খালিশপুরে ছুরিকাঘাতে ঈশান (২২) নামে এক যুবক মৃত্যু হয়েছেন। একই ঘটনায় রাজ নামে আরো এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে খালিশপুর ফেয়ার ক্লিনিকের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ঈশান মুজগুন্নী পেটকা বাজার এলাকার মাছ ব্যবসায়ী সহিদুজ্জামান বাচ্চুর ছেলে। আহত রাজ সোনাডাঙ্গা দ্বিতীয় ফেজ এলাকার মিজান উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে ফেয়ার ক্লিনিকের সামনে দুই পক্ষের মধ্যে মারামারির একপর্যায়ে দুর্বৃত্তরা ঈশান ও রাজকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঈশানের অবস্থা সঙ্কটাপন্ন হলে তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, ‘ফেয়ার ক্লিনিকের সামনে দুই পক্ষের মধ্যে মারামারির সময় ঈশান ও রাজ ছুরিকাঘাতে আহত হয়। ঈশানের পেটের ডান পাশে গুরুতর জখম ছিল। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। আহত রাজ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
তিনি আরো জানান, ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।