1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপসায় সরকারি পিচের রাস্তা খনন করে অবৈধ ভাবে ইমারত তৈরি অভিযোগ দিঘলিয়ায় নির্দিষ্ট সময় অফিস করছেন না পোস্ট অফিস কর্মকর্তা মোরেলগঞ্জে মে দিবসে শ্রমিক দলের র‌্যালী ও আলোচনা সভা পাইকগাছায় জমি বিক্রির নামে বায়না পত্রের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ কয়রায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে খাস জমিতে ভবন নির্মাণ ফুলতলায় গৃহবধুর শ্লীলতাহানি প্রতিবেশি যুবক গ্রেফতার খালিশপুর রোটারী স্কুল হবে খুলনার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ : হুইপ রকিবুল ইসলাম বকুল খালিশপুর ইমারত নির্মাণ ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মহান মে দিবস সফল করতে খালিশপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‍্যালি

মাদারীপুরে চীন মৈত্রী সেতু’র টোল অফিসে হামলা, আহত ৩

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে আড়িয়াল খাঁ নদের ‘সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে’ কয়েকজন যুবকের টোল না দেওয়াকে কেন্দ্র করে অফিস ঘরে হামলার ঘটনা ঘটেছে। এসময় টোলে কর্মরত ৩ জন কর্মচারী আহত হয়েছে। পরে খবর পেয়ে মাদারীপর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে টোল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি শনিবার সন্ধ্যা ৭ টার দিকে সদর উপজেলার পখিরা গ্রামে ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭ টার দিকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামে আড়িয়াল খাঁ নদের উপরে নির্মিত ‘সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু’তে টোল না দেওয়াকে কেন্দ্র করে অফিস ঘরে হামলা চালায় স্থানীয় কয়েক জন যুবক। এসময় সপ্তম চীন মৈত্রী সেতুর টোল আদায় কাজে কর্মরত ৩ জন কর্মী আহত হয়েছে।
সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর টোল কার্যালয়ের হিসাব কর্মকর্তা এনামুল হক বলেন, ‘পুরো ঘটনাটি আমাদের সিসি টিভি ফুটেজে সংরক্ষিত রয়েছে। আমরা থানা পুলিশকে অবহিত করেছি। হামলাকারীদের পরিচয় নিশ্চিত হয়ে আমরা থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।’
এই বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন জানিয়েছেন, সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর টোল আদায়কে ঘিরে হামলার খবর পেয়েই ঘটনাস্থলে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। সেতুর টোল কর্তৃপক্ষ যদি লিখিত অভিযোগ দেয়, তাহলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।