1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

যশোরে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যশোরে প্যাকেটজাত খাদ্যপণ্যে সঠিক তথ্য না থাকা, অনুমোদনহীন ফুড কালার ব্যবহার এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
সোমবার ১১ টা থেকে বেলা দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয় এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ টিম শহরের গোহাটা রোড ও বড়বাজার এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করে।
অভিযান চলাকালে বড়বাজারের ভোলানাথ স্টোরে প্যাকেটজাত খাদ্যপণ্যে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) উল্লেখ নেই এবং কিছু খাদ্যসামগ্রীতে অনুমোদনহীন খাদ্য রং পাওয়া যায়। অভিযানের সময় এসব পণ্য ধ্বংস করা হয় এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই এলাকায় এসডি স্টোরে পরিদর্শনের সময় একই ধরনের অনিয়মের পাশাপাশি মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই ধারায় মোট ১৫ হাজার টাকা জরিমানা (৩৭ ধারায় ১০,০০০ এবং ৩৮ ধারায় ৫,০০০ টাকা) আদায় করা হয়। ফলে দুই প্রতিষ্ঠান থেকে সর্বমোট ২৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। সঙ্গে ছিলেন নিরাপদ খাদ্য অফিসার আব্দুর রহমান, জেলা ক্যাবের সদস্য এবং জেলা পুলিশের একটি টিম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।