1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

খুলনায় ২১ কেজি হরিণের মাংসসহ ২ জন আটক

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সুন্দরবনের নলিয়ানে সাড়ে ২১ কেজি হরিণের মাংস, মাথা, পা ও ফাঁদসহ ২ জন হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার বিকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কোস্টগার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক খুলনা জেলার দাকোপ উপজেলার সুন্দরবনের নলিয়ান সংলগ্ন মুচির দোয়ানী খালে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে সাড়ে ২১ কেজি হরিণের মাংস, ১টি হরিণের মাথা, ৪টি পা ও ৬০০ মিটার হরিণ শিকারের ফাঁদসহ ২ জন হরিণ শিকারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন ৬ নম্বর কয়রা গ্রামের আজিবর মোল্লার ছেলে আবু মুসা এবং একই এলাকার জিযারুল ইসলামের ছেলে ইমরান হোসেন। তিনি আরো জানান, জব্দকৃত হরিণের মাংস, মাথা, পা, ফাঁদ ও আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট