1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

দাকোপে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি : মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে দাকোপে উপজেলা ও চালনা পৌরসভা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি ঘোষনা দিয়েছে খুলনা জেলা কমিটি।
গত ২৬ ডিসেম্বর খুলনা শীতলাবাড়ী মন্দির চত্বরে খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের কার্য্য নির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। জেলা সহসভাপতি রতন মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় দাকোপ উপজেলা ও চালনা পৌরসভার মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে গোবিন্দ বিশ্বাসকে আহবায়ক এবং প্রবীর কুমার রায়কে সদস্য সচীব করে ২৫ সদস্যের দাকোপ উপজেলা কমিটি ঘোষনা দেওয়া হয়। একই সভায় চিন্ময় কুমার বিশ^াসকে আহবায়ক এবং অধ্যাঃ লিপিকা বৈরাগীকে সদস্য সচীব করে ২১ সদস্যের চালনা পৌরসভা পূজা উদযাপন পরিষদের কমিটি ঘোষনা দেওয়া হয়। এ ব্যাপারে খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা বলেন, সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভার নতুন এই কমিটি গঠন করা হয়েছে। আগামীতে জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে দাকোপে পরিচিতি সভা করে সকলের মতামতের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।