1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কপিলমুনিতে তেলের তীব্র সংকট সৃষ্টিঃ ইরি চাষীদের মাথায় হাত রেশনিং পদ্ধতিতে বিক্রি হবে জ্বালানি তেল: জ্বালানি প্রতিমন্ত্রী মোটারসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকার ১০ কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত মালয়েশিয়া থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল এফবিআই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী রিজওয়ানা হাসান: গোলাম পরওয়ার ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর গ্রেপ্তার যশোরের অভয়নগরে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক, গণপিটুনি নিজস্ব প্রতিবেদক ইউএস-বাংলার দ্বিতীয় বিশেষ ফ্লাইটে দুবাই থেকে ফিরলেন ৪০৫ জন ইসরায়েলে আঘাত হানল ইরানের শক্তিশালী ‘ক্লাস্টার’ মিসাইল

চুয়াডাঙ্গায় পরিত্যক্ত কোয়াটার যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : চুয়াডাঙ্গা সদরে সাগর আলি (৪৯) নামে একব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে পুলিশ চুয়াডাঙ্গা পৌর এলাকার একাডেমি মোড়ের বিদ্যুৎ বিভাগের পরিত্যক্ত কোয়াটার থেকে এ মরদেহ উদ্ধার করে।
নিহত সাগর আলি (৪৯) কুষ্টিয়া জেলার আইলচারা গ্রামের আনোয়ার খানের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা একাডেমী মোড়ে বিদ্যুৎ বিভাগের পরিত্যক্ত কোয়াটার থেকে দুর্গন্ধ ছড়ালে বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাগর আলির অর্ধগলিত মরদেহ কোয়াটারের ভেতরে পড়ে থাকতে দেখে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের পর রিপোর্ট পেলেই বোঝা যাবে মৃত্যুর আসল কারণ। ওই ব্যক্তি মাদকাসক্ত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট