
বিজ্ঞপ্তি : নতুন বাংলাদেশ গড়তে হাতপাখার কোন বিকল্প নেই। আমরা প্রতিহিংসার রাজনীতি করতে আসিনি। কামড়াকামড়ির রাজনীতি করতেও আসিনি। আমরা জনগণের জন্য কাজ করতে এসেছি। খুলনা ২ আসনে আমি ছাড়া কেউ যদি বিজয়ী হয়, তাহলে আগামী পাঁচ বছরে কেউ আমাদের দ্বারা কোনো অন্যায়ের শিকার হবেন না। তবে তাদের কোনো নেতাকর্মী যদি কারও সঙ্গে খারাপ আচরণ করেন, তাদের বিরুদ্ধে জনগণ ব্যবস্থা নেবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) সকালে ৩১ নং ওয়ার্ডের শিপইয়ার্ড, রুপসা কাঁচা ও মাছ বাজার, ২৫ নং ওয়ার্ডের বসুপাড়া এতিমখানার মোড়, বানরগাতী মকবুল বাজার, মেটেপোল, কৃষ্ণের মোড়, আল আমিন মহল্লা, ইসলাম কমিশনার মোড়, মুন্সী পাড়া, ছিদ্দিকীয়া মাদ্রাসা রোড, রহমত পাড়া, হাজী ইমান আলী লেন, সোহরাওয়ার্দী কলেজ রোড সহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় কালে তিনি একথা বলেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও নগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মোঃ ইমরান হোসেন মিয়া, নগর সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, আব্দুর রশিদ, মোঃ মইন উদ্দিন, মোঃ নাজমুল ইসলাম, মিরাজ মাহাজন, হাবিবুল্লাহ গাজী, কবির হোসেন, গোলাম মোস্তফা, নিজাম, জাহাঙ্গীর, ডালিম, মাও: ফজলুল কাদের, আফজাল হোসেন, রিয়াজ ইসলাম, সোহরাব, লাভলু, আবুল হোসেন, ডাক্তার আয়নাল মোল্লা, হাফেজ সোলায়মান, ইমাম হোসেন গাজী, আব্দুল মান্নান, আব্দুল আজিজ, আব্দুল মান্নান শরীফ, মোঃ মিজানুর রহমান, মোঃ আলী হোসেন, মোহাম্মদ হাবিবুর রহমান, মোশারফ খাঁ, মোহাম্মদ আল আমিন, মোঃ ফয়সাল করীম, হাবিবুল্লাহ মেসবাহ, মোঃ সাব্বির আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ রেজাউল করিম, নুরুল করিম, হাফেজ ওসামা আবরার, আরাফাত শিকদার, আল-আমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Like this:
Like Loading...
Related