1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

আশাশুনিতে সরকারি গাছ কর্তনের অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : আশাশুনিতে সরকারি রাস্তার পাশ থেকে গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৪ জানুয়ারি) সকালে উপজেলা সদর ইউনিয়নের সোদকনা মন্দিরের কাছে খাস সম্পত্তি থেকে গাছ কর্তন করা হচ্ছিল। সরেজমিন গেলে দেখা যায়, সরকারি রাস্তার একোয়ার ভুক্ত জমিতে একটি বৃহৎ গাব গাছ সোদকনা গ্রামের মোঃ শহিদুল ইসলাম শেখ ও তার পুত্র আজাহারুল ইসলাম কাঠ ব্যবসায়ী ফারুকের নিকট ৩০০০ টাকা মূল্যে বিক্রি করেছেন। সকালে ক্রেতা গাছ কর্তনের সময় উপজেলা ডাকবাংলার কেয়ারটেকার তারিফুল ইসলাম তারিফ ঘটনাস্থলে গেলে ক্রেতার লেবার গোলাম মোস্তফা সহ উপস্থিত জনতা তার সাথে খারাপ ব্যবহার করে।তারিফুল ইসলাম তারিফ জানান, ‘আমি ঘটনাস্থলে এসে ছবি উঠিয়ে জেলা পরিষদের সার্ভেয়ার মোঃ আলামিন স্যারের কাছে পাঠিয়েছি । তিনি হেফাজতে রেখে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়য়েছেন।’ জেলা পরিষদের সার্ভেয়ার মোঃ আলামিন হোসেন জানান, আমি ফোন ও ছবি পাওয়ার সাথে সাথে গাছ কাটা বন্ধ করে দিতে বলি। আজকে ছুটি এজন্য আগামীকাল ঘটনাস্থলে গিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে গাছ কাটা বন্ধ আছে। এব্যাপারে গাছ বিক্রেতা আজাহারুল ইসলামের সাথে তার ব্যবহৃত মোবাইল নং ০১৯২১-৮০৭৪১২-এ একাধিকবার কল করলে ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তার পিতা শহিদুল ইসলাম শেখ জানান, আমি কোনো অফিসের সাথে কথা না বলেই গাছ ৩০০০ টাকা বিক্রি করেছি। এটি সরকারি রাস্তার আয়ত্তে তা আমার জানা ছিলো না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট