1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা অবৈধ ও ঝুঁকিপূর্ণ যানবাহনের দাপটে আতঙ্কিত কালিয়া-চাপাইল প্রধান সড়ক প্রতিমন্ত্রী ড. লায়ন ফরিদকে ফোয়াব’র প্রকাশনা গ্রন্থ হস্তান্তর তালার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ দাকোপে সাড়ে ৪ কোটি টাকা নিয়ে লাপাত্তা অগ্রনী ব্যাংক এজেন্ট শাখা জীবিকার তাগিদে স্বপ্ন বুনছেন এক সংগ্রামী নারী পাইকগাছায় পরীক্ষামূলক বার্লি চাষ, লবণাক্ত জনপদে কৃষিতে নতুন সম্ভাবনা ঈদের ছুটি আরও বাড়ানোর চিন্তাভাবনা জ্বালানির মজুদ এক লাখ ৩৬ হাজার টন, দাম বাড়ার শংকা নেই মার্কিন নাগরিকদের ১৪টি দেশ ছাড়ার আহ্বান, সহায়তা মিলবে না ইসরায়েলে

দিঘলিয়ায় ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে
এস.এম.শামীম, দিঘলিয়া : খুলনার দিঘলিয়া উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জানা যায়, আজ ০৭ ফেব্রুয়ারি ২০২৬ রোজ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া নৌবাহিনী কন্টিনজেন্টে এর নেতৃত্বে উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দন প্রতাপ মধ্যপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই এলাকার বাসিন্দা মোছাঃ রিপা বেগম (৩৫), স্বামী– আসাদুল ইসলামকে ইয়াবা ১২৩ পিস, গাঁজা ৫০০ গ্রাম, একটি দেশীয় অস্ত্র (দা), দুটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৮০০ টাকাসহ হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হারুন অর রশিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামি ও আলামত দিঘলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তরের নির্দেশ দেন। স্থানীয় সূত্রে জানা যায়, আটক নারী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও পরিবহন কার্যক্রমে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর মতে, এ অভিযানের ফলে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং মাদকবিরোধী কার্যক্রমে নৌবাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট