1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

সাতক্ষীরায় ভোট পড়ল ৭২.৭৩ শতাংশ

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : স্বস্তি আর উৎসবের আমেজে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। টানটান উত্তেজনা আর নজিরবিহীন নিরাপত্তার চাদরে ঢাকা এই নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত। দিনশেষে প্রাপ্ত তথ্যানুযায়ী, জেলাজুড়ে গড় ভোটের হার দাঁড়িয়েছে ৭২.৭৩ শতাংশ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জেলার ৬০৯টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। সন্ধ্যায় পুলিশ সুপার আরেফিন জুয়েল ভোটের এই চূড়ান্ত হিসাব গণমাধ্যমকে নিশ্চিত করেন।
উপজেলাওয়ারী হিসাব বিশ্লেষণে দেখা গেছে, কলারোয়া উপজেলায় সর্বোচ্চ ৮১ দশমিক ৮৯ শতাংশ ভোট পড়েছে। এছাড়া তালা উপজেলায় ৭৫ শতাংশ, দেবহাটা উপজেলায় ৭২ দশমিক ৫০ শতাংশ, কালীগঞ্জ উপজেলায় ৭১ দশমিক ৯৮ শতাংশ এবং সদর উপজেলায় ৭০ দশমিক ৯৩ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে আশাশুনি উপজেলায় ৬৮ দশমিক ৭৮ শতাংশ ও শ্যামনগর উপজেলায় ৬৮ শতাংশ ভোটগ্রহণ হয়েছে।
উল্লেখ্য, সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ১৬ হাজার ৪২৪ জন। এতে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ও প্রশাসনের তদারকিতে সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট