1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

অন্ধকার জগত থেকে তরুণ সমাজকে বাঁচাতে জনসমাবেশ

  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী উপজেলার আড়িয়ারঘোপ ফুটবল মাঠে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) মাদক, সন্ত্রাস ও দুর্নীতিবিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আড়িয়ারঘোপ ও পরানপুর এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দিদার উদ্দিন মোল্লা। বক্তব্য রাখেন এম এস আই শিপন, ইউপি সদস্য ছিদ্দিক মোল্লা ও বিপ্লব কাজীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ ব্যাধি। তরুণদের সুরক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

সভা শেষে উপস্থিতরা মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট