
দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালী-৩(দশমিনা-গলাচিপা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জোটের প্রার্থী তথা গণ অধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর বিজয়ের হাসি নিয়ে জয়ী হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জোটের প্রার্থী হিসাবে ভিপি নুর ট্রাক প্রতীকে ৯৭ হাজার ৩২৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী বহিস্কৃত বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুন ঘোড়া প্রতীকে ৮১ হাজার ৩৬১ ভোট পেয়েছেন। ভিপি নুরের ট্রাক মার্কাও বিজয়ে গত শুক্রবার এবং আজ শনিবার দশমিনা ও গলাচিপা উপজেলায় গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা বিজয় মিছিল করেছে। নির্বাচন শেষে ফলাফল ঘোষনার পর থেকে গণ অধিকার পরিষদ ও বিএনপির নেতাকর্মীরা আনন্দ উল্লাস করার পর বিজয় মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেছে।