1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

পাইকগাছায় নির্বাচন পরবর্তী ধানের শীষ প্রার্থীর মতবিনিময়

  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে
মানছুর রহমান জাহিদ, পাইকগাছা : খুলনা-৬ আসনের পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে সনাতনী ধর্মাবলম্বী ও সাধারণ জনগণের সাথে নির্বাচন পরবর্তী মতবিনিময় ও পথসভায় মিলিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পি।
শনিবার  দুপুর ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উপজেলার কপিলমুনি, হরিঢালী, লতা, দেলুটি, সোলাদানা, চাঁদখালী ও রাড়ুলী ইউনিয়নসহ পাইকগাছা পৌরসভায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় পথ সভায় বক্তৃতাকালে তিনি বলেন, নির্বাচনে জয় পরাজয় থাকবে। আমরা সামান্য ভোটে পরাজিত হলেও দেশব্যাপী বিএনপির ভুমিধস জয় হয়েছে। আমি এ এলাকায় উন্নয়নমুক কর্মকাণ্ড যথাসাধ্য করে যাবো। এ সময় তিনি আরও বলেন যেহেতু হিন্দু সম্প্রদায়ের অধিকাংশ ভোট ধানের শীষে পড়েছে। এ কারণে যদি কেউ কোনভাবে তাদের সাথে রক্তচক্ষু দেখানোর চেষ্টা করে। এমনকি কোন প্রকার অসাধাচারণ করার চেষ্টা  করে তা কোন ভাবে বরদাস্ত করা হবেনা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, জেলা বিএনপি নেতা আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, বিএনপি নেতা, শেখ ইমদাদুল হক, জিএম মিজানুর রহমান, ছাত্রদলের উপজেলা সদস্য সচিব সাদ্দাম হোসেন প্রমুখ।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট