1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

বাংলাদেশের নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে: কমনওয়েলথ

  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে অনুষ্ঠিত সাম্প্রতিক নির্বাচনটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান, ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দো।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন পরবর্তী এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই মতামত ব্যক্ত করেন।
পর্যবেক্ষক দলের প্রধান বলেন, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক নির্বাচন হয়েছে, যা গণতন্ত্রের মানদণ্ডে উত্তীর্ণ। তিনি নির্বাচনী পরিবেশকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
তবে ব্রিফিংয়ে তিনি নির্বাচনে নারীদের অংশগ্রহণের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আকুফো-আদ্দো জানান, মাত্র ৪ শতাংশ নারী ভোটকেন্দ্রে অংশগ্রহণ করেছেন, যা মোটেও প্রত্যাশিত নয়। পাশাপাশি নারীরা অনলাইনে বিভিন্ন ধরনের হেনস্তার শিকার হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
ইতিবাচক দিক হিসেবে পর্যবেক্ষক দল তরুণ ভোটারদের অংশগ্রহণকে আশাব্যঞ্জক বলে উল্লেখ করে। এছাড়া গণভোটে অংশগ্রহণের হারও ইতিবাচক ছিল বলে তারা জানান।
নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করে আকুফো-আদ্দো বলেন, নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালো ছিল। স্থানীয় গণমাধ্যম অত্যন্ত সক্রিয় ছিল এবং তারা অসাধারণ ভূমিকা পালন করেছে।
তিনি আরও বলেন, ভোটের দিনটি সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল। নির্ধারিত সময়ের আগেই ব্যালট বাক্স পোলিং স্টেশনে পৌঁছেছিল এবং নির্বাচনী কর্মকর্তাদের অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে দেখা গেছে।
কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল তাদের বিবৃতিতে জানায়, এই গণভোটের ফলাফল ‌‘জুলাই সনদ’ বাস্তবায়নের বাধ্যবাধকতা সৃষ্টি করেছে। পর্যবেক্ষক দলের প্রধান নতুন সরকারকে জুলাই সনদের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার এবং তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণের আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট