1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ শরণখোলা প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি আব্দুল আলীমের মতবিনিময় কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু এবারের জাতীয় নির্বাচনের সমাপ্তি সুন্দর হয়নি : হামিদুর রহমান আযাদ গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে নবনির্বাচিত সংসদ সদস্যের কাছে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার যুক্তরাজ্যের পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন ওম বিড়লা ও বিক্রম মিশ্রি হাদি হত্যা মামলা : পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল নড়াইল-১ “ঐক্যই আমাদের শক্তি, বিভেদ নয়: নব নির্বাচিত এমপি বিশ্বাস জাহাঙ্গীর

গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে নবনির্বাচিত সংসদ সদস্যের কাছে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কর্মকর্তা পরিচয় দিয়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শাহজাহান চৌধুরী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য।
গত শনিবার দুপুরের দিকে সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছমদরপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার যুবকের নাম মোহাম্মদ ফখরুদ্দিন (৩৫)। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় ও যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, শনিবার বেলা ২টার দিকে শাহজাহান চৌধুরী সাতকানিয়া পৌরসভার ছমদরপাড়া এলাকায় নিজের বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় মোহাম্মদ ফখরুদ্দিন নামের এক যুবক সেখানে গিয়ে নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দেন। একপর্যায়ে ওই যুবক শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ সময় বিষয়টি যৌথ বাহিনীকে অবহিত করা হয়। যৌথ বাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে ফখরুদ্দিনকে গ্রেপ্তার করে। এ সময় ফখরুদ্দিনের দেহ তল্লাশি করে তাঁর মানিব্যাগ থেকে সেনাবাহিনীর ইউনিফর্ম পরা একাধিক ছবি ও কিছু ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়।
সাতকানিয়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ বলেন, গ্রেপ্তার ফখরুদ্দিন নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর কাছ থেকে চাঁদা দাবি করেছিলেন। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে তাঁকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেছেন। তাঁর নামে থানায় মামলা হয়েছে। আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট