1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ শরণখোলা প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি আব্দুল আলীমের মতবিনিময় কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু এবারের জাতীয় নির্বাচনের সমাপ্তি সুন্দর হয়নি : হামিদুর রহমান আযাদ গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে নবনির্বাচিত সংসদ সদস্যের কাছে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার যুক্তরাজ্যের পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন ওম বিড়লা ও বিক্রম মিশ্রি হাদি হত্যা মামলা : পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল নড়াইল-১ “ঐক্যই আমাদের শক্তি, বিভেদ নয়: নব নির্বাচিত এমপি বিশ্বাস জাহাঙ্গীর

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শিক্ষা উদ্যোক্তা শেখ কবির হোসেন জানাযা সম্পন্ন

  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

সফিক শিমুল, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শিক্ষা উদ্যোক্তা শেখ কবির হোসেন এর জানাযা সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত কয়েক বছর থেকেই তিনি শারিরিকভাবে অসুস্থ ছিলেন।

শেখ কবির হোসেনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় রাজধানীর কলাবাগান স্টাফ কোয়ার্টার জামে মসজিদে। এরপর তার দ্বিতীয় জনাজা অনুষ্ঠিত হয় ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে। এবং ৩য় জানাযা আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর  দুইটায় তার প্রতিষ্ঠিত খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজে সম্পন্ন হয় । পরে  তাকে টুঙ্গিপাড়া শেখ বাড়ি পারিবারিক করস্থানে দাফন করা হয়।

এ শিক্ষা উদ্যোক্তার মৃতুতে শোক ও সমাবেদন জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এবং শিক্ষা উদ্যোক্তাগণ ছাড়াও বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি।

শেখ কবির বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সাবেক প্রেসিডেন্ট ছিলেন। ২০০১ সালে বিআইএ’র প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে টানা ১৩ বছর তিনি এ পদে ছিলেন। সোনার বাংলা ইন্স্যুরেন্স ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যানও ছিলেন শেখ কবির। এছাড়া তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পর্যটন করপোরেশন ও সোনালী ব্যাংকে চাকরি করেছেন। ১৯৭৫ সালে তিনি সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন।

১৯৪২ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ কবির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই।

শেখ কবির ছিলেন একজন শিক্ষা উদ্যোক্তা। স্কুল কলেজ প্রতিষ্ঠা ছাড়াও তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। উচ্চশিক্ষার উন্নয়নে তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট