1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বৈষম্যের শিকার উপকূলীয় জনপদের নারীরা সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ শরণখোলা প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি আব্দুল আলীমের মতবিনিময় কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু এবারের জাতীয় নির্বাচনের সমাপ্তি সুন্দর হয়নি : হামিদুর রহমান আযাদ গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে নবনির্বাচিত সংসদ সদস্যের কাছে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার যুক্তরাজ্যের পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন ওম বিড়লা ও বিক্রম মিশ্রি হাদি হত্যা মামলা : পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল

বৈষম্যের শিকার উপকূলীয় জনপদের নারীরা

  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : ‘সব জায়গায় সব ক্ষেত্রে আমরা বঞ্চিত। সমানতালে কাজ করেও পুরুষদের অর্ধেক মজুরি পাচ্ছি। আবার দুপুর ১টা পর্যন্ত কাজ করার নিয়ম থাকলেও প্রায়ই আধা কিংবা এক ঘণ্টা বেশি কাজ করিয়ে নেন মালিকরা।’ অভিযোগের সুরে কথাগুলো বলে বাড়ির পথ ধরেন মুন্সিগঞ্জ আদিবাসীপাড়ার মন্দিরা রানী মুণ্ডা। দুই সন্তানের জননী এ নারী জানান, নারী হওয়ায় অনেক সময় তাদের কাজেও নিতে চান না মালিকরা।
নারীরা আজও অবহেলিত এবং বৈষম্যের শিকার দাবি করে জেলেখালী গ্রামের লক্ষ্মী রানী জানান, কৃষিজমিতে দিনমজুরের কাজ শেষে বাড়িতে ফিরে রান্না করতে হয়েছে। স্কুল থেকে দুই সন্তান ও কাজ থেকে ফেরা দিনমজুর স্বামীকে দুপুরের খাবার দিয়ে গৃহস্থালির কাজ গোছাতে বিকেল গড়িয়েছে। এরপর দুই কিলোমিটার দূর থেকে খাবার পানি এনে গোসল করতে সন্ধ্যা হয়ে যাবে। রাতটুকু বিশ্রামের পর সকাল হতেই আবার কাজের জন্য বেরিয়ে পড়তে হবে। হাড়ভাঙা এমন পরিশ্রমের পরও পরিবারে যথাযথ মূল্যায়ন না পাওয়ার অভিযোগ তার।
পঞ্চম শ্রেণি পাস এ নারী বলেন, ‘যদি লেখাপড়া শিখতি পারতাম, তবে হয়তোবা ছোটখাটো চাকরি করলি স্বামী বা শ্বশুরগো মন রাখতি গে এত খাটতি হতো না।’
শুধু মন্দিরা আর লক্ষ্মী রানী নন, বরং উপকূলীয় এ জনপদের নারীদের প্রায় সবারই দাবি, তারা অনেক বেশি অবহেলা এবং বঞ্চনার শিকার। মজুরি বৈষম্যের পাশাপাশি কর্মক্ষেত্রে সমান সুযোগ-সুবিধা দেওয়া হয় না বলে অভিযোগ তাদের। শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের আছিয়া বেগম, নমিতা রানীসহ কয়েক নারী শ্রমিক জানান, তারা পুরুষের সমান কাজ করে এক বেলার জন্য ২০০ টাকা পাচ্ছেন। অথচ পুরুষরা ৩০০ টাকা পাচ্ছেন।
নকিপুর বালিকা বিদ্যালয়ের সামনের রাস্তার কাজে নিয়োজিত আছিয়া ও ফরিদা বিবি জানান, সকাল থেকে একই সময়ে পুরুষ শ্রমিকদের সঙ্গে কাজে যোগদান করেও তারা পাচ্ছেন ৪০০ টাকা। বিপরীতে পুরুষ শ্রমিকরা সাড়ে ৫০০ টাকা মজুরি পাচ্ছেন। পাশাপাশি প্রয়োজন ছাড়া নারী শ্রমিকদের কাজে নিতে চান না ঠিকাদারের লোকজন।
কর্মক্ষেত্র আর মজুরির পাশাপাশি সামাজিক নিরাপত্তাসহ পারিবারিকভাবেও এ জনপদের নারী বৈষম্যের শিকার বলে জানান অনেকে। মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী সংযুক্তা, শ্যামলী, রাবেয়া, সুমাইয়াসহ অন্যরা বলেন, মেয়েরা এখনও ন্যায্য অধিকার পাচ্ছেন না। পারিবারিক অসচ্ছলতার কারণে পিতামাতা মেয়েদের বেশিদূর পর্যন্ত লেখাপড়া করান না। ছেলেসন্তানদের বিষয়ে তারা উল্টো মনোভাব দেখান। এ ছাড়া স্কুল-কলেজে যাতায়াতের ক্ষেত্রে তারা প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হন।
শ্যামনগর উপজেলার কালিঞ্চি, মীরগাং, গাবুরাসহ বিভিন্ন এলাকার নারীদের অভিযোগ, নারী অধিকার  নিয়ে সভা-সমাবেশ হচ্ছে, নারী দিবস পালন হচ্ছে। কিন্তু এত কিছুর পরও অদ্যাবধি নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়নি।
কয়েক নারী অভিযোগ করেন, বাস কিংবা যানবাহনে চলাচল করতে গিয়ে এখনও পুরুষের টিপ্পনী ও কুদৃষ্টি মোকাবিলা করতে হয়। পারিবারিক ও সাংসারিক বিষয়গুলোতেও নারীদের মতামত উপেক্ষিত হচ্ছে। নাম প্রকাশ না করে কয়েক নারী জানান, সন্তান জন্মদান আর লালনপালনের বাইরে পরিবারে তাদের কোনো গুরুত্ব নেই। উপযাজক হয়ে পারিবারিক বিষয়ে কথা বলতে গেলে কোনো কোনো সময় সহিংস আচরণের শিকার হওয়ার অভিযোগ করেন কয়েক নারী।
নারীদের অধিকার এখনও প্রতিষ্ঠিত হয়নি- দাবি করে শ্যামনগর উপজেলা জাতীয় মহিলা সংস্থার সভাপতি অধ্যাপক শাহানা হামিদ বলেন, পুরুষদের সহযোগিতা ছাড়া নারী অধিকার পূর্ণ বাস্তবায়ন সম্ভব নয়। আগের তুলনায় নারীরা কিছু ক্ষেত্রে অধিকার পেলেও সম্পূর্ণ অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। মানুষের আচরণগত পরিবর্তনের পাশাপাশি সরকার এবং রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা ছাড়া নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা পাবে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট