1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
শনিবার (২২ ফেব্রুয়ারি) তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে নিজের পদত্যাগপত্র হস্তান্তর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্যের প্রটোকল অফিসার ফিরোজ আহমেদ। তিনি বলেন, আজ সকাল ১০টায় উপাচার্য শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, উপাচার্য সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। পদত্যাগপত্র গ্রহণের পর নিয়ম অনুযায়ী পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বিধি অনুযায়ী প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে ড. নিয়াজ আহমদ খান দায়িত্ব ছাড়ার ইচ্ছার কথা প্রকাশ করেন। তিনি বলেন, আপৎকালীন পরিস্থিতি কেটে গেছে এবং বিশ্ববিদ্যালয়ে সার্বিকভাবে একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। দায়িত্ব পালনের এই পর্যায়ে এসে তিনি সরে দাঁড়াতে চান।
তিনি আরও বলেন, দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে যেন কোনো শূন্যতা সৃষ্টি না হয় এবং প্রশাসনিক ধারাবাহিকতায় ব্যাঘাত না ঘটে, সে বিষয়টি গুরুত্ব দেওয়া প্রয়োজন। সরকার ও অংশীজনেরা যদি মনে করেন, ধারাবাহিকতা রক্ষায় কিছু সময় প্রয়োজন, সে ক্ষেত্রে তিনি তা বিবেচনায় নিতে প্রস্তুত আছেন।
সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, রাজনৈতিক সরকার যাতে নিজেদের মতো করে প্রশাসন পুনর্গঠন করতে পারে, সে সুযোগ করে দিতেই তিনি সরে দাঁড়াতে চান। পাশাপাশি, প্রয়োজনে সরকারের প্রতি সহযোগিতার আশ্বাস দেন তিনি। দ্রুত ডেপুটেশন অবসান করে নিজ বিভাগে শিক্ষকতার মূল দায়িত্বে অর্থাৎ শিক্ষকতায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার জন্যও সরকারের প্রতি অনুরোধ জানান ড. নিয়াজ আহমদ খান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট