1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

খোকসায় বারী সরিষা-১৪ মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে
খোকসা প্রতিনিধি: রোপাআমন ও বরো ধান আবাদের মধ্যবর্তী সময়টি কৃষকের বোনাস ফসল বারী সরিষা- ১৪ আবাদে লাভবান হবেন। অধিক পরিমাণে বারী সরিষা-১৪ আবাদ করলে একদিকে পুষ্টি সম্পন্ন তেল আপনারা উৎপাদন করে লাভবান হবেন। অপরদিকে বৈদেশিক মুদ্রা আশ্রয় হবে। স্বল্প মেয়াদী বারী সরিষা -১৪ আবাদে ৭০-৮০ দিনে ফসল ঘরে তুলতে পারবেন। বিঘা প্রতি ৫-৬ মন সরিষা আবাদ হবে।
কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ব্লকের সিংঘরিয়া গ্রামের কৃষক করিম মন্ডলের বাড়ির প্রাঙ্গণে বারী সরিষা-১৪ মাঠ দিবস ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় যশোর অঞ্চলের ডিই অতিরিক্ত পরিচাল কৃষিবিদ আলমগীর বিশ্বাস এ কথা বলেন।
কুষ্টিয়া জেলার ডিইউ উপ-পরিচালক কৃষিবিদ ড. মো: শওকত হোসেন ভূঁইয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ এ কে এম কামরুজ্জামান,  কুষ্টিয়া জেলার ডিইউ অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো: ওয়াহিদুজ্জামান ও মনিটরিং অফিসার তৈলবিজ ও শস্যজাতীয় ফসল মো: হাসান আলী।
খোকসা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বদরুদ্দোজা এর সঞ্চালনায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল নোমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে বারী সরিষা -১৪ এর মাঠ দিবস ও  আলোচনা সভা অনুষ্ঠানে ৯০ জন কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন।
যশোর অঞ্চলের কুষ্টিয়ার শেষ প্রান্তে সিংঘরিয়া গ্রামে যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস কে পেয়ে স্থানীয় কৃষকরা আবেগে উচ্ছ্বসিত হয়ে পড়েন। কৃষকদের বিভিন্ন প্রশ্নের জবাবে একদিকে যেমন কৃষিবিদদের মূল্যবান কথা, অপরদিকে কৃষকের সরজমিনে মাঠ থেকে উৎপাদিত ফসলের বিবরণ এ যেন এক মেল বন্ধনের সৃষ্টি হয়।
পরে স্থানীয় সিংঘরিয়া মাঠে পেঁয়াজের বীজ সংরক্ষণে (কদম) জমি পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। আগামীতে অধিক পরিমাণে সরিষা আবাদ করে খোকসা স্থানীয় কৃষকরা নিজেদের চাহিদা পূরণ করে জেলার চাহিদা পূরণ করতে সক্ষম হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট