1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

চিতলমারীতে পরিচ্ছন্নতা অভিযানে ঝাড়ু হাতে নবনির্বাচিত এমপি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে এ কর্মসূচির সূচনা করেন মাওলানা মশিউর রহমান খান।

তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে সড়ক ও আশপাশের এলাকায় পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। ঝাড়ু হাতে জনপ্রতিনিধির এমন সরাসরি অংশগ্রহণ উপস্থিতদের মাঝে উদ্দীপনা সৃষ্টি করে।

এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান ও সেক্রেটারি জাহিদুজ্জামান নান্নাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংসদ সদস্য বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট