1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

চৌগাছায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

চৌগাছা( যশোর)প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় ট্রাকের ধাক্কায় বাবু সরদার (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে চৌগাছা-ঝিকরগাছা সড়কের উজিরপুর গ্রামের লেবুতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবু সরদার পাশাপোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত হাবু সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তিনি পাশাপোল বাজার থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে একই দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন। এসময় ট্রাকটি দ্রুত ঝিকরগাছার দিকে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আলমগীর হোসেন দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি৷ তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট