1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে
মানছুর রহমান জাহিদ, পাইকগাছা : খুলনার পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম, বাজার মনিটরিং, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।
এ সময় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আঃ মজিদ, থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আসাদুল ইসলাম, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান ও সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এছাড়াও সভায় পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা জামায়াত নেতা মাওলানা গোলাম সরোয়ার, এস এম আমিনুল ইসলাম, আব্দুল মমিন সানা, মাওলানা কামাল হোসেন, কাজী তামজিদ আলম, উপজেলা জামায়াত নেতা মোঃ সাইদুর রহমান, মাওলানা বুলবুল আহমেদ, আলতাফ হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, উপজেলা ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, হিসাবরক্ষণ অফিসার আবুল বাশার, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব, চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, আব্দুস সালাম কেরু ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
সভায় সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে একযোগে কাজ করার আহ্বানও জানান উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
উল্লেখ্য: আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে একই স্থানে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট