1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি,খুলনার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি : ঐতিহ্যবাহী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার উদ্যোগে পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে ‘ মাহে রমজানের গুরুত্ব’  শীর্ষক এক আলোচনা ও খুলনার  বিশিষ্ট নাগরিকদের সম্মানে  এতিম ও সুবিধা বঞ্চিত মানুষদের সাথে নিয়ে নগরীর হোটেল রয়ালে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন  প্রধান সমন্বয়কারী শিল্পপতি মো: তারিকুল ইসলাম জহির।
পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায়  সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তৃতা করেন খুলনা – ৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ,  খুলনা-২  আসনের সংসদ সদস্য এডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল,  মহানগর বিএনপি’রু সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন,  বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর ভারপ্রাপ্ত আমির মো: নজিবর রহমান, খুলনা অঞ্চলের   সিএফও ইমরান আহমেদ, কেএমপি কমিশনারের প্রতিনিধি  অতিরিক্ত কমিশনার (অ্যাডিশনাল ডিআইজি) এম এম শাকিলুজ্জামান, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, জেলা প্রশাসকের প্রতিনিধি এডিসি   আখতার  হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর ড. প্রকৌশলী মনিরুজ্জামান,  কুয়েটের প্রধান প্রকৌশলী এবিএম মামুনুর রশিদ, যুগ্ম সচিব (অব:) বীর মুক্তিযোদ্ধা কামরুল হক নাসিম ও ডা: আলমগীর হোসেন, সাবেক এসপি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,  খুলনা আইনজীবী সমিতির সেক্রেটারি এডভোকেট শেখ নুরুল হাসান রুবা, প্রেসক্লাবের সেক্রেটারি রাফিউল ইসলাম টুটুল, জামায়াতে ইসলামির নেতা এডভোকেট শাহ আলম লস্কর,  বিএনপি নেতা এম বদরুল আনাম খান, হাফিজুর রহমান মনি,  কেএম আশরাফুল আলম নান্নু,  শ্রমিক নেতা মুজিবর রহমান,  সাংবাদিক নেতা শেখ  দিদারুল আলম, রাশেদুল ইসলাম,  মিজানুর রহমান মিল্টন, আব্দুর  রাজ্জাক রানা, আশরাফুল ইসলাম নূর, দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান, রোটারি লিডার কামরুল করিম বাবু, মোঃ মোস্তফা, বাগেরহাট সমিতির সভাপতি শেখ সাহেব আলী, হাজী কল্যাণ ফাউন্ডেশন এর বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চান ফরাজী, মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধা কে  এম আলম, বীর মুক্তিযোদ্ধা কাজী মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা,বীর মুক্তিযোদ্ধা  হায়দার আলী হাওলাদার সহ  নেতৃবৃন্দ, কেডিএস এর  রোটারিয়ান আব্দুস সালাম শিমুল, নৌ পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মফিজুর রহমান, নৌ ফাউন্ডেশনের সভাপতি রোটারিয়ান মাহাবুব আলম, নতুন তারার মিনা সাইফুর রহমান, সমিতির মেজর ডোনার মেম্বার এম এ সালাম, গিয়াস উদ্দিন আহমেদ, আইনজীবী নেতা অ্যাডভোকেট মোল্লা মাসুম রশিদ, অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, এডভোকেট এ কে এম শহিদুল আলম, এডভোকেট আসাদুল আলম, এডভোকেট আব্দুল মজিদ,  সমিতির নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা: নুরুল হক ফকির,  রোটারিয়ান আলতাফ হোসেন,  সালাম মোল্লা প্রমূখ। সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের আহ্বায়ক  বিশিষ্ট সমাজসেবক শাহাদাত হোসেন মল্লিক এবং সূচনা বক্তৃতা করেন সদস্য সচিব এডভোকেট মুফতি শহিদুল ইসলাম। সভায় বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের স্বাধীনতা যুদ্ধ, ২৪ এর জুলাই বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছেন তাদের এবং   দেশ ও জাতির কল্যাণসহ প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত ও অসুস্থ সদস্যদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুজিবর রহমান খন্দকার।
সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ খুলনা অঞ্চলের সকল পর্যায়ে নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং  বরিশাল সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
  সংসদ সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর হেলাল তার সংক্ষিপ্ত বক্তৃতায় খুলনার বিভিন্ন পর্যায়ের নাগরিকদের পরামর্শে একটি সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত খুলনা মহানগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট