
এফ, এম বদিউজ্জামান, পাইকগাছা : বাঁচলে সুন্দরবন, বাঁচবে দেশ’—এই প্রতিপদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় ‘ইয়ুথ ফর দি সুন্দরবন’-এর উদ্যোগে পালিত হয়েছে সুন্দরবন দিবস-২৬। দিনটি উপলক্ষে বৃক্ষরোপণ, সচেতনতামূলক প্রচারণা, মানববন্ধন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গকে শুভেচ্ছা স্মারক প্রদানের মাধ্যমে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার পুনব্যক্ত করেন স্থানীয় তরুণরা।
বিশিষ্টজনদের হাতে শুভেচ্ছা স্মারক দিবসটি উপলক্ষে খুলনা-০৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার জনাব ওয়াসিউজ্জামান চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ ইফতেখারুল ইসলাম শামীম-কে পাইকগাছা ইয়ুথ ফোরামের পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা জানানো হয়। ফোরামের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম ও সদস্য আঃ সামাদ অতিথিদের হাতে ইয়ুথদের নিজ হাতে তৈরি ‘সুন্দরবন সুরক্ষার বার্তা’ সম্বলিত পরিবেশবান্ধব ব্যাগ উপহার হিসেবে তুলে দেন।
সচেতনতামূলক নানা কর্মসূচি সুন্দরবন সুরক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরতে তরুণরা দিনব্যাপী বিভিন্ন সৃজনশীল ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন:
হ্যান্ড পেইন্টিং: তরুণরা হ্যান্ড পেইন্টিংয়ের মাধ্যমে কাপড়ের ফেস্টুনে সুন্দরবন সুরক্ষার বার্তা ফুটিয়ে তোলেন, যা উপজেলা চত্বর, পৌরসভা ও ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে টানানো হয়।
পলিথিন বর্জন ও কাগজের ঠোঙ্গা বিতরণ: পলিথিনের বিকল্প হিসেবে ইয়ুথদের হাতে তৈরি কাগজের ঠোঙ্গা ও লিফলেট স্থানীয় মুদি দোকানদারদের মাঝে বিতরণ করা হয়।
রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন বিকেলে পাইকগাছা উপজেলা পরিষদ গেটে সুন্দরবন সুরক্ষায় জনসাধারণের সচেতনতা বৃদ্ধিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালনের জোর দাবি জানান। ফোরামের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম বলেন, “সুন্দরবন আমাদের মায়ের মতো, যা আমাদের প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করে। এই বন রক্ষায় তরুণ প্রজন্মকে যেমন এগিয়ে আসতে হবে, তেমনি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাও জরুরি।”
উপস্থিত ব্যক্তিবর্গ উক্ত কর্মসূচিতে পাইকগাছা ইয়ুথ ফোরামের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন: সহ-সভাপতি: ছন্দা সুলতানা
যুগ্ম সাধারণ সম্পাদক: ফয়সাল আহমেদ,
দপ্তর সম্পাদক: তানিয়া সুলতানা, শিক্ষা সম্পাদক: নাজমুন নাহার ইতি,মিডিয়া সম্পাদক: তানজিলা আফরিন, প্রচার সম্পাদক: আঃ সামাদ,পরিবেশ সম্পাদক: অলিফা সুলতানা,কার্যকরী সদস্য: সুইটি হাসনাত, রুমানা পারভীন, মনোয়ার হুসাইন ও অর্পিতা সরকার।
Like this:
Like Loading...
Related