1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে বাজার পরিদর্শন করেন এমপি আবুল কালাম ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় ৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী তারেক রহমানকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান কোনো নির্দোষ মানুষ বিন্দুমাত্র হয়রানির শিকার হবে না: চিফ প্রসিকিউটর জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন শৃঙ্খলা বিষয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ইসলামী আন্দোলন খুলনা মহানগর এর মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনে ‘সুন্দরবন দিবস-২৬’ পালিত: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি নড়াগাতীতে চুরির প্রকোপ উদ্বেগজনক হারে বৃদ্ধি

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খানের সাথে ফকিরহাট উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা সম্প্রসারিত কমপ্লেক্স ভবনের মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। এসময় সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, উপজেলা প্রকৌশলী মো: আজিজুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট উপজেলা শাখার আমির মাওলানা এবিএম তৈয়াবুর রহমান, সেক্রেটারী শেখ আবুল আলা মাসুম, অধ্যাপক মোফাজ্জল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় মাদক ও আইনশৃঙ্খলা বিষয়সহ বিভিন্ন বিয়য়ে আলোচনা করা হয়। এসময় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে খোজ-খবর নেন। এছাড়া তিনি এদিন সকাল ১০টায় ফকিরহাট বাজারে নিজ ঝাড়ু হাতে নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট