
দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে তিলডাঙ্গা ইউনিয়নের কামমারী খাল পুনঃখনন উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিএনআরএসের নবপল্লব প্রকল্প মোংলা বাগেরহাট এ সভার আয়োজন করে। সোমবার বেলা ১১টায় তিলডাঙ্গা চৌরাস্তা সংলগ্ন মাঠে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ইউপি সদস্য নিশীত কুমার মন্ডলের সভাপতিত্বে ও সিএনআরসের প্রতিনিধি অমল বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বোরহান উদ্দিন মিঠু। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল্লাহ, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর কুমার বিশ্বাস, সিএনআরসের ফিল্ড ম্যানেজার নুসরাত জাহান। অন্যন্যাদের মধ্যে বক্তৃতা করেন পলাশ সরদার, অনিমেশ সরদার প্রমুখ। এসময়ে সিএনআরসের অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।