1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শহিদ সাংবাদিক হারুণ-অর-রশীদ খোকনের হত্যাবার্ষিকী উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া ফকিরহাটে সেতুর দুপাশে কাঠের পুল দিয়ে যাতায়াত, ভোগান্তিতে জনসাধারন অভিযানে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক গুলিবিদ্ধ বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী সমালোচনার মুখে খামে‌নি নিহতের ঘটনায় বাংলাদেশের সমবেদনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা ৫০০ ছাড়ালো ইসরায়েলি হামলায় ক্ষেপণাস্ত্র হামলায় ২০ খেলোয়াড় ও কোচের মৃত্যু মানবতাবিরোধী অপরাধ : জামিন মেলেনি সেই আ.লীগ নেতার

শৈলকুপায় প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : চলতি মৌসুমে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার পৌর সভা সহ ১৫টি ইউনিয়নে প্রায় ১৩ হেঃ জমিতে পেঁয়াজ আবাদ করেছে কৃষক। তবে হত বছরের তুলনায় এবার বেশি জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে। শেষ সময়ে উপজেলার পেঁয়াজ চাষিরা পেঁয়াজের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর পেঁয়াজের ফলন ভাল হবে। এ বছর পেঁয়াজের বীজের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। বর্তমান বাজার মূল্য কম থাকায় এ মূল্যে পেঁয়াজ বিক্রি করতে হলে কৃষকেরা লোকসানের মুখে পড়বে। শৈলকূপা কৃষি অফিস সূত্রে জানা গেছে চলতি মৌসুমে , ১২ হাজার ৮ শ ৪৬ হেক্টর জমিতে পেঁয়াজের হয়েছে। সেই সাথে ৫শ জন কৃষককে প্রণোদনা হিসেবে পেঁয়াজের বীজ প্রদান করা হয়েছে। এদিকে যার সিংহভাগই চাষ হয়েছে উপজেলার ধলহরাচন্দ্র,মনোহরপুর, আবাইপুর দিগনগর,নিত্যান্দনপুর,হাকিমপুর,উমেদপুর ইউনিয়নে। তবে এ বছর পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা যা ছিল তার চেয়ে বেশি জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে। তবে গত বছরের চেয়ে ৮শ হেঃ বেশি জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে । দুই থেকে তিন সপ্তাহ পরই কৃষকরা পেঁয়াজ ক্ষেত থেকে উত্তোলন শুরু করবে। উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত হলে পেঁয়াজ চাষে আরো অনেকে আগ্রহী হবেন বলে মনে করছেন কৃষকেরা।চরধলহরা গ্রামের পেঁয়াজ চাষী ইসলাম সরদার জানান তিনি এ বছর ৫ একর জমিতে পেঁয়াজের চাষ করেছেন। তার ভাষ্যমতে পেঁয়াজের বীজের দাম বেশি হওয়ায় প্রতি বিঘা জমিতে কৃষকদের খরচ হচ্ছে ৪০/৫০ হাজার টাকার বেশি । আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা বিঘা প্রতি পেঁয়াজের ফলন আশা করছেন ৬০ মণ থেকে ৭০ মণ। কোনো ক্ষেত্রে আরো বেশি। তবে এবছর বাজার মূল্য ২৫০০ টাকা থেকে ৩০০০ টাকা না হলে খরচের টাকাও উঠবে না। উপজেলার সাধুহাটি গ্রামের কামাল মাস্টার জানান তিনি এ বছর প্রায় ১৫ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছেন। পেঁয়াজের পচনসহ বিভিন্ন রোগ দেখা দিয়েছে। তাই ভাইরাস দমনে বিষ প্রয়োগ করতে হচ্ছে। ফলে বাড়ছে উৎপাদন খরচ।উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান জানান , ‘পেঁয়াজ চাষে কৃষকদের প্রয়োজনীয় প্রণোদনা প্রদান এবং প্রযুক্তির ব্যবহার ও পরামর্শ দেওয়া হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে পেঁয়াজ চাষে কৃষকরা লাভবান হবেন।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট