1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব-এর পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সাধারণ মানুষের দোর গোড়ায় সেবা পৌঁছে দিতে আমার দরজা সবসময় খোলা: এমপি আবুল কালাম মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হবে: ইউএনও উজিরপুর মহেশপুরে শরীরে এইচআইভি ভাইরাস নিয়ে জীবন যুদ্ধ দম্পতির বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম গাংনীতে দুস্থদের বরাদ্দের চাল দাবি করায় জামায়াত নেতার উপর হামলা মোরেলগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ টিমের অভিযান, জরিমানা ঝিনাইদহে জাল নিবন্ধন সনদে ২২ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ অনুমোদন ছাড়াই মিষ্টি উৎপাদন সুইট হোটেলকে জরিমানা এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ছে

মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হবে: ইউএনও উজিরপুর

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি : ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযথ মর্যাদা ও ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে উজিরপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা ঘোষণা দেন, যথাযোগ্য সম্মান ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসগুলো পালন করা হবে। তিনি জানান, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানমালাকে অলঙ্কৃত করবেন।
৩ মার্চ বেলা ১১টায় উজিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোঃ আলী সুজা।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মাজেদ তালুকদার মান্নান মাস্টার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের আহ্বায়ক আঃ মোতালেব হাওলাদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উজিরপুর মডেল থানা-র ওসি (তদন্ত), উজিরপুর প্রেসক্লাব-এর সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু ও সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় ইউএনও মোঃ আলী সুজা দিবসগুলোর তাৎপর্য তুলে ধরে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন এবং সুষ্ঠু, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি বলেন, “জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে যথাযথ পরিকল্পনার মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দিবসগুলো উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে নানা কর্মসূচি গ্রহণ করা হবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট