1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব-এর পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সাধারণ মানুষের দোর গোড়ায় সেবা পৌঁছে দিতে আমার দরজা সবসময় খোলা: এমপি আবুল কালাম মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হবে: ইউএনও উজিরপুর মহেশপুরে শরীরে এইচআইভি ভাইরাস নিয়ে জীবন যুদ্ধ দম্পতির বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম গাংনীতে দুস্থদের বরাদ্দের চাল দাবি করায় জামায়াত নেতার উপর হামলা মোরেলগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ টিমের অভিযান, জরিমানা ঝিনাইদহে জাল নিবন্ধন সনদে ২২ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ অনুমোদন ছাড়াই মিষ্টি উৎপাদন সুইট হোটেলকে জরিমানা এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ছে

সাধারণ মানুষের দোর গোড়ায় সেবা পৌঁছে দিতে আমার দরজা সবসময় খোলা: এমপি আবুল কালাম

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি  : ‎খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন’একটি আদর্শ ও উন্নত ইউনিয়ন গঠনে জনপ্রতিনিধি এবং জনগণের মধ্যে নিবিড় সম্পর্ক থাকা জরুরি। আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে প্রতিটি মানুষ তার ন্যায্য অধিকার পাবে এবং উন্নয়ন হবে সুষম।’
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম আজাদ আরও বলেন, সোলাদানা ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের যেসব সমস্যা রয়েছে, বিশেষ করে টেকসই বেড়িবাঁধ এবং যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, তা আমার অগ্রাধিকার তালিকায় রয়েছে। আপনাদের দোয়া ও সহযোগিতায় আমরা এই এলাকাকে একটি আধুনিক ও মানবিক জনপদে রূপান্তর করবো। কোনো প্রকার দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না। সাধারণ মানুষের দোর গোড়ায় সেবা পৌঁছে দিতে তার দরজা সবসময় খোলা। এছাড়াও তিনি উপস্থিত নেতা-কর্মীদের আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত করার নির্দেশ প্রদানও করেন।
‎বুধবার (৪ মার্চ) পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নে স্থানীয় সুধীজন ও দলীয় নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
‎এ সময় উপস্থিত ছিলেন, জামায়াতের খুলনা জেলা নায়েবে আমীর
‎মাওলানা গোলাম সরোয়ার, জেলা ইউনিট সদস্য ‎কাজী তামজিদ আলম, উপজেলা আমীর ‎মাওলানা সাইদুর রহমান, উপজেলা সেক্রেটারী ‎মোঃ আলতাফ হোসেন, কর্মপরিষদ সদস্য
‎মাওলানা নূরে আলম সিদ্দিকী, ইউনিয়ন সভাপতি ‎পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারী
‎মোঃ আজিবর রহমান, কোষাধ্যক্ষ
‎সোহাগ মোড়ল, সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন ‎কাজী আছাফুর রহমানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট