1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

পাইকগাছায় ন্যায্য মুল্যে নিত্য পণ্যের বাজার উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সর্বসাধারণের জন্য উম্মুক্ত বাজার বসিয়ে ন্যায্য মুল্যে মাছ ও সবজি বিক্রি শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ন্যায্য মুল্যের এ বাজার বসানো হয়। উক্ত বাজারের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াসিউজ্জামান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হোসেন।
উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য অধিদপ্তর ও কৃষি অধিদপ্তরের নিজস্ব উদ্যোগে এ বাজারটি চালু করা হয়েছে। যা শেষ রমজান পর্যন্ত অব্যাহত থাকবে।
উদ্বোধনের ১ম দিনই এ বাজারে বিভিন্ন প্রকার মাছ ও সবজি বিক্রিতিতে লোকজনের ব্যাপক সমাগম ঘটে।
এ সময় মাছ বিক্রেতা রেজাউল ইসলাম বলেন, বিক্রয় ভালই হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, আগামী কাল থেকে আরও দোকানের সংখ্যা বাড়তে পারে। সাধারণ মানুষও ন্যায্য মুল্যে নিত্য পণ্যে ক্রয় করতে পারবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট