1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে কটূক্তির অভিযোগে যুবককে গণপিটুনি মোরেলগঞ্জে ১০ম শ্রেনীর শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ পাইকগাছায় যুবকের আত্মহত্যা শ্যামনগরে স্বামীর গোপন অঙ্গ কাটার পর হাসপাতালে নিয়ে গেলেন স্ত্রী ফকিরহাটে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে আটক ২ মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন কালিয়ায় ছাত্রশিবিরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য হেল্পডেস্ক জ্বালানির দামের সঙ্গে পণ্যের দামের সমš^য় করা হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ৫ সরকার ভুল পথে গেলে সোচ্চার হবেন নারী এমপিরাও: হামিদুর রহমান আযাদ

স্কুল ছাত্রীদের অশ্লীলভাবে নাচানোর অভিযোগ, মামলা খেলেন জনপ্রিয় গায়ক

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বিতর্ক ও র‍্যাপার বাদশা যেন হাত ধরে হাঁটেন। এর আগে ‘বড়লোকের বেটি লো’ গানের রিমেক করে বিতর্কিত হয়েছিলেন। এবার মামলা খেলেন গানে স্কুল ছাত্রীদের অশ্লীল্ভাবে নাচানোর অভযোগে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সম্প্রতি মুক্তি পেয়েছে বাদশার গান ‘টাটিরি’। ১ মার্চ মুক্তিপ্রাপ্ত গানটি শুরুতে লুফে নেন শ্রোতারা। কিন্তু দিন দুয়েক বাদেই দেখা যায় ভিন্ন চিত্র। গানটির কথা ও দৃশ্যায়ণে নারীদের আপত্তিকরভাবে তুলে ধরার অভিযোগ ওঠে।
হরিয়ানা মহিলা কমিশন বাদশার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছে। গায়কের বিরুদ্ধে দায়ের হয়েছে লিখিত অভিযোগ। এ প্রসঙ্গে হরিয়ানা মহিলা কমিশনের সভাপতি রেনু ভাটিয়ার মন্তব্য, “এই ধরণের গান জনমানসে নেতিবাচক প্রভাব ফেলছে।”
তবে ‘টাটিরি’ গানটির জন্য বাদশার দুর্ভোগ অবশ্য এখানেই থামেনি! তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জনৈক ব্যক্তি। তার দাবি, গানটিতে নারীদের অশ্লীল এবং অসম্মানজনকভাবে তুলে ধরা হয়েছে। স্কুলের পোশাকে পড়ুয়াদের এমন নাচ, অঙ্গভঙ্গি দেখলে বর্তমান প্রজন্মের কাছে ভুল বার্তা যাবে। এদিকে বাদশার গানটি সরিয়ে দেওয়া হয়েছে ইউটিউব থেকেও।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।