1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে: আইজিপি কাতার, বাহরাইন, সৌদি ও আমিরাতে মুহুর্মুহু হামলা নতুন সর্বোচ্চ নেতার নির্দেশে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান মধুমতীর ভয়াবহ ভাঙনে কৃষ্ণপুরে দুই বসতবাড়ি নদীগর্ভে বিলীন ইরান-ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ দেশে নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা ইরানের কালিয়ায় বিশ্ব নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা দিঘলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উৎযাপম উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

দিঘলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উৎযাপম উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে
এস.এম.শামীম, দিঘলিয়া : দিঘলিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং ব্র্যাক ও দলিতের সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকাল ১০ টায় “আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিঘলিয়ায় এবারের আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং মহিলাদের কর্মসংস্থানের লক্ষে ক্ষুদ্র ঋনের চেক  উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা সমাজ সেবা অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম খান, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জামাল হুসাইন, উপজেলা তথ্য অফিসার সাঈদা খাতুন প্রমুখ।
এ ছাড়াও উপজেলার বিভিন্ন  গ্রামের সুবিধাভোগী ক্ষুদ্র ঋণ গ্রহীতা ও নারী উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পিঠা তৈরি, দর্জি, গরুপালন, হাতের কাজসহ নানা কাজের ৮ জন উদ্যোক্তাকে ২৫ হাজার ও ৫০ হাজার টাকা করে ঋণ সহায়তা প্রদান করা হয়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট