1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

ফুলতলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এ শ্লোগানকে সামনে রেখে ফুলতলায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রোববার বেলা ১১টায় র‌্যালি ও আলোচনা সভা উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচি রানী সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার। আব্দুল্লাহ আল মামুন ও শিমুল আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ইসহাক, সমাজসেবা কর্মকর্তা মোঃ ফিরোজ শাহ, প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ বেগম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, তাসরিন জামান, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সাংবাদিক শেখ মনিরুজ্জামানসহ বিভিন্ন নারী সংগঠন ও এনজিও প্রতিনিধিবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।