1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আ’লীগ নেতা খোকসার সাবেক ওসি’র বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফুলতলায় দুটি হোটেলে ভোক্তা অধিকারের অভিযান পাইকগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চিতলমারীতে গণহত্যা ও স্বাধীনতা দিবস পালনে কর্মসূচি নির্ধারণ নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ শুভেচ্ছা ও উপহার প্রদান অমর একুশে বইমেলায় খুবির সাবেক শিক্ষার্থী রানা মাসুদের তিন বই ফকিরহাটে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা ও ইফতার মাহফিল সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত নড়াগাতীর প্রত্যন্ত এলাকার মানুষ চিকিৎসকদের চেম্বার ও হাসপাতালে রোগীর ভিড়

আলফাডাঙ্গায় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি :  ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় (পিআইও), ডিডিএম, আলফাডাঙ্গার আয়োজনে মঙ্গলবার (১০ মার্চ) সকালে এ কর্মসূচি পালন করা হয়।
সকাল ১০টা ৩০ মিনিটে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত সবার মাঝে অগ্নিকাণ্ডের সময় করণীয় বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়।
মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিকাণ্ড ঘটলে কীভাবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যায় সে বিষয়ে বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। এতে উপস্থিত কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ আগুন নিয়ন্ত্রণের বাস্তবধর্মী ধারণা লাভ করেন।
এ বছরের দিবসটির প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমীর সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত ও আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের টিম লিডার কোহিনূর ইসলামের যৌথ ব্যবস্থাপনায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ,  শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট