1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আ’লীগ নেতা খোকসার সাবেক ওসি’র বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফুলতলায় দুটি হোটেলে ভোক্তা অধিকারের অভিযান পাইকগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চিতলমারীতে গণহত্যা ও স্বাধীনতা দিবস পালনে কর্মসূচি নির্ধারণ নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ শুভেচ্ছা ও উপহার প্রদান অমর একুশে বইমেলায় খুবির সাবেক শিক্ষার্থী রানা মাসুদের তিন বই ফকিরহাটে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা ও ইফতার মাহফিল সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত নড়াগাতীর প্রত্যন্ত এলাকার মানুষ চিকিৎসকদের চেম্বার ও হাসপাতালে রোগীর ভিড়

কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আ’লীগ নেতা

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : দাকোপেও ৪নং কৈলাশগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ্পাওয়ামী লীগ নেতা ও বিতর্কিত প্যানেল চেয়ারম্যান-১ প্রবীর কুমার মন্ডল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ৪ মার্চ খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার শেখ রায়হানা ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে খুলনা জেলার দাকোপ উপজেলার ৪নং কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদের নিয়মিত ইউপি চেয়ারম্যান অনুপস্থিত থাকায় জেলা প্রশাসনের নিয়োগপ্রাপ্ত প্রশাসক বাতিল করে কৈলাশগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি, প্যানেল চেয়ারম্যান-১ প্রবীর কুমার মন্ডল ৪নং কৈলাশগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব প্রদান করেন। ফলে স্থানীয় জনমনে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভ দেখা দিয়েছে।
জানা যায়, খুলনার স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার রুবায়েত আহমেদ খুলনা জেলার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিহির মন্ডল অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম ব্যহত হচ্ছে মর্মে জনসাধারণের দাবীর মুখে পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার ১৯ আগস্ট ২০২৪ তারিখের এসিল্যান্ডকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করেন। কিন্তু ২০২৫ সালের ২৮ জানুয়ারী ইউনিয়ন সিলেকশন প্যানেল চেয়ারম্যান-১ প্রবীর কুমার মন্ডলকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ সাময়িকভাবে দায়িত্ব প্রদান করা হলে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ১ দিনের ব্যবধানে ২৯ জানুয়ারী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে কৈলাশগঞ্জ ইউনিয়নের প্রশাসক নিয়োগ দিয়ে জেলা সহকারী কমিশনার রুবায়েত আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তার নিয়োগ বাতিল পূর্বক প্রশাসক নিয়োগের জন্য খুলনা জেলা প্রশাসক বরাবর আবেদন করার জন্য ক্ষুব্ধ এলাকাবাসী গণস্বাক্ষর নিচ্ছেন।
জানা য়ায়, ৬নং ওয়ার্ডের ভূটেমারি খাল খনন না করে প্রকল্পের ৫ টন চাউল উত্তোলন, ৬নং ওয়ার্ডের অজয় মন্ডলের বাড়ির সামনে হরি মন্দির নির্মাণ কাজ না করে প্রকল্পের১লাখ ২০ হাজার টাকা উত্তোলন, ৬নং ওয়ার্ডের জোয়াদ্দার বাড়ির পার্শে পিচের রাস্তা হইতে সোলাইমান ফরাজীর বাড়ি অভিমূখে মাটি ও ইট দ্বারা রাস্তা নির্মান না করে কাবিখা প্রকল্পের ৯ টন চাল আত্মসাৎ এর অভিযোগ তদত্বধীন রয়েছে। ৬নং ওয়ার্ডেও কেয়ারের খেলাধূলা মাঠ সংস্কারের নামে ২ বারে প্রায় ৫ লক্ষ টাকার উপরে বরাদ্ধ ছিল, সেখানে মাত্র লক্ষ টাকার কাজ করেছেন। তার বিরুদ্ধে ভিজিডি কার্ড প্রতি ২/৩ হাজার টাকা নেয়া এবং অনেক গরীব অসহায় মানুষের কাছ থেকে টাকা নিয়েও ভিজিডি কার্ড জালিয়াতির অভিযোগ সবার মুখে মুখে। টিসিবি কার্ড কেলেঙ্কারিতে তিনি ৫শ থেকে এক হাজার টাকা নিয়েছেন এবং বয়স্ক, বিধবা প্রতিবন্ধী ভাতা থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে, তবে কিছু বললে পেশী শক্তি প্রদর্শন ও চলতো বিভিন্ন হুমকি ধামকি। দুর্নীতিপরায়ণ প্রবীর কুমার মন্ডল কে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়ায় এলাকা জুড়েই অস্থিরতা বিরাজ করছে, হঠকারী সিদ্ধান্তের কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, তার দায় কে নিবে?
৬ নং ওয়ার্ডের বাসিন্দা মোল্লা মুজিবর রহমান বলেন, প্রবীর কুমার মন্ডলকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করায় আমরা হতাশ হয়েছি। একজন দুর্নীতিবাজ ও আওয়ামী লীগের দোসর কিভাবে আবার ফিরে আসে। তিনি সরকারি পুকুর পাড়ের রাস্তার কাজের টাকা নামমাত্র কাজ করে টাকা নিয়ে গেছেন। এ বিষয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছি।
১নং ওয়ার্ডের বাসিন্দা তাপস মন্ডল বলেন, প্রবীর কুমার মন্ডলের বিরুদ্ধে বিগতদিনে সেচ্ছাচারিতা ও দূর্নীতির মাধ্যমে বিভিন্ন প্রকল্পের নামে সরকারি অর্থ আত্মসাৎ করার একাধিক অভিযোগ ইউএনও এবং জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেয়া হয়েছে।
৪নং কৈলাশগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবীর কুমার মন্ডল বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ দেওয়া হচ্ছে না সত্য নয়। আগে আমি আওয়ামী লীগ করতাম। আমাদের এখানে আওয়ামীগ ও বিএনপির মধ্যে কোন দ্বন্দ ছিলো না। আমরা সাবেক সংসদ সদস্য ননী গোপাল মণ্ডলের আদর্শের লোক ছিলাম। এখন বর্তমান সংসদ সদস্য আমির এজাজ খানের দল করতেছি।
বুধবার স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম বলেন, বিধি মোতাবেক প্রবীর কুমার মন্ডলকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে। ওনি ১ নাম্বার প্যানেল চেয়ারম্যান ছিলেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে আবেদন করেছেন। পুলিশ ও ইউএনও অফিস থেকে রিপোর্ট নিয়ে তারপর তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে।
এছাড়া পদ ফিরে পেতে তৎপর হয়ে উঠেছেন খুলনার কয়েকটি ইউনিয়নের বেশ কয়েকজন আওয়ামী লীগের পলাতক ইউপি চেয়ারম্যান। ইতোমধ্যে চারজন চেয়ারম্যান জেলা প্রশাসকের কাছে পদ ফেরতের আবেদন করেছেন। তাদের ফেরত আনতে জেলা ও উপজেলা পর্যায়ের স্থানীয় কয়েকজন বিএনপি নেতা অর্থের বিনিময়ে নেপথ্যে কলকাঠি নাড়ছেন বলে অভিযোগ উঠেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট