1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আ’লীগ নেতা খোকসার সাবেক ওসি’র বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফুলতলায় দুটি হোটেলে ভোক্তা অধিকারের অভিযান পাইকগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চিতলমারীতে গণহত্যা ও স্বাধীনতা দিবস পালনে কর্মসূচি নির্ধারণ নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ শুভেচ্ছা ও উপহার প্রদান অমর একুশে বইমেলায় খুবির সাবেক শিক্ষার্থী রানা মাসুদের তিন বই ফকিরহাটে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা ও ইফতার মাহফিল সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত নড়াগাতীর প্রত্যন্ত এলাকার মানুষ চিকিৎসকদের চেম্বার ও হাসপাতালে রোগীর ভিড়

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : দীর্ঘ এক বিরতির পর অবশেষে মাঠে নামছে বাংলাদেশ। সেই ডিসেম্বরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতিতে ছিল দল। মাঝে বিশ্বকাপ খেলার কথা থাকলেও নানা জটিলতার কারণে তা হয়নি। অবশেষে ৪ মাস পর বাংলাদেশ মাঠে নামছে। পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ নিয়েও শঙ্কা ছিল খানিকটা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলাফল হিসেবে এই সিরিজও বাতিল হতে পারে, এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।
অবশেষে সে শঙ্কা উড়িয়ে ঠিক সময়েই মাঠে গড়াচ্ছে পাকিস্তান সিরিজ। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত ঢাকার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামে দুই দল। টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটা জেতে বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। বর্তমানে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশ ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে। বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ৩১ মার্চ ২০২৭ সালের মধ্যে র‍্যাংকিংয়ের শীর্ষ আটে থাকতে হবে।
পাকিস্তান বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে এসেছে ২০১৫ সালের পর। সর্বশেষ সফরে তিন ম্যাচের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। গত বছর তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজও খেলে গেছে পাকিস্তান। সেই সিরিজে ২–১ ব্যবধানে হেরে যায় সফরকারীরা।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শ্যামল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আঘা, হুসাইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম, আবরার আহমেদ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট