1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আ’লীগ নেতা খোকসার সাবেক ওসি’র বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফুলতলায় দুটি হোটেলে ভোক্তা অধিকারের অভিযান পাইকগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চিতলমারীতে গণহত্যা ও স্বাধীনতা দিবস পালনে কর্মসূচি নির্ধারণ নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ শুভেচ্ছা ও উপহার প্রদান অমর একুশে বইমেলায় খুবির সাবেক শিক্ষার্থী রানা মাসুদের তিন বই ফকিরহাটে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা ও ইফতার মাহফিল সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত নড়াগাতীর প্রত্যন্ত এলাকার মানুষ চিকিৎসকদের চেম্বার ও হাসপাতালে রোগীর ভিড়

দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কালিগঞ্জে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

শেখ ফারুক হোসেন. কালিগঞ্জ : দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, কালিগঞ্জের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহযোগিতা করে উন্নয়ন আর্থ-সামাজিক প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কালিগঞ্জ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত মোঃ বাশারসহ ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে প্রথমে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে ফায়ার সার্ভিসের উদ্যোগে দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশে জানমাল রক্ষায় আগাম প্রস্তুতি ও সচেতনতার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব বলেও তারা মত প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট