1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রূপপুরে ২৮ এপ্রিল শুরু হচ্ছে জ্বালানি লোডিং, আগস্টে গ্রিডে আসবে বিদ্যুৎ ১১ অধিদপ্তর-সংস্থায় নতুন ডিজি, ৩ কর্তৃপক্ষে চেয়ারম্যান খুলে যাচ্ছে নেইমারের বিশ্বকাপ সম্ভাবনার দুয়ার রুনা লায়লার সঙ্গে গজল গাইলেন বাপ্পা মজুমদার একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী কলম্বিয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত অন্তত ১৪ সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন ট্রাম্পের হাই-প্রোফাইল অনুষ্ঠানে বন্দুকধারী ঢুকল কী করে, টার্গেট কে ছিল মুক্তিযুদ্ধের চিত্র ধারণ করা আলোকচিত্রী রঘু রাই আর নেই শাহবাগে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের অবস্থান, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি

পাইকগাছায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে আগ্রহী সাংবাদিক পত্নী মুক্তা

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভার কেন্দ্র বিন্দু জুড়ে ইতিমধ্যে ব্যাপক প্রশংসায় ভাসছেন আগামী উপজেলা নির্বাচনে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক পত্নী “শারমিন রহমান মুক্তা”। সরজমিনে পাইকগাছা পৌরসভা সহ কপিলমুনি, গদাইপুর, লতা, হরিঢালী, রাড়ুলী, সোলাদানা, গড়ইখালী, চাঁদ খালী, দেলুটি ও লস্কর ইউনিয়নের বিভিন্ন জায়গা ঘুরে এবং সাধারণ মানুষদের সাথে আলাপকালে জানা গেছে, তারা আগামী উপজেলা নির্বাচনে সাংবাদিক পত্নী শারমিন রহমান মুক্তাকেই বেঁচে নিতে চায় তাদের কাঙ্খিত প্রার্থী হিসেবে।
শারমিন রহমান মুক্তা উপজেলার গদাইপুর ইউনিয়নের চেচুয়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের পুত্র বধু। স্বামী সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান। তিনিও একজন সফল ছাত্র নেতা ও সিনিয়র সাংবাদিক। তিনি বর্তমানে পাইকগাছার ঐতিহ্যবাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও জাতীয় দৈনিক যুগান্তর এবং যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকার “উপজেলা প্রতিনিধি” হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতা আর রাজনীতিতেও রয়েছে তার ব্যাপক সুনাম। তার সহধর্মিণী শারমিন রহমান মুক্তা সংরক্ষিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করে উপজেলা বাসীর নিকট দোয়া ও সমর্থন আশাবাদ ব্যক্ত করলে উপজেলা জুড়ে বর্তমানে সবখানেই আলোচনার শীর্ষে অবস্থান করছেন সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজানের সহধর্মিণী শারমিন রহমান মুক্তা।
সরজমিনে সাধারণ মানুষের সাথে আলাপকালে তারা জানান, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠ, দুঃসময়ের সাথী ও বিপদের বন্ধু শারমিন রহমান মুক্তা। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কাজেও জড়িত। সে দীর্ঘদিন যাবত গরিব, অসহায় মানুষের পাশে থেকে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়ন মুলক বিভিন্ন সেবা বিলিয়ে যাচ্ছেন। তাই আগামী উপজেলা নির্বাচনে তাকেই উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে বেঁচে নিতে চান এমনটাই জানান সাধারণ ভোটারেরা।
এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শারমিন রহমান মুক্তা জানান, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে পাইকগাছা উপজেলার সকলের অনুপ্রেরণা, সহযোগিতা, দোয়া ও ভালবাসা পেলে এগিয়ে যাবো জনসেবায় এটাই আমার বড় প্রত্যাশা।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।